Advertisement
E-Paper

দেব-রুক্মিণীর বিয়ে হল?

হ্যাঁ, বিয়ে তো বটেই। অন্তত ছবি তো সেই প্রমাণই দিচ্ছে। তবে কাহিনিতে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। কী সেটা?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১৬:১১
দেব-রুক্মিণীর বিয়ের ছবি।— টুইটারের সৌজন্যে।

দেব-রুক্মিণীর বিয়ের ছবি।— টুইটারের সৌজন্যে।

হ্যাঁ, বিয়ে তো বটেই। অন্তত ছবি তো সেই প্রমাণই দিচ্ছে। তবে কাহিনিতে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। কী সেটা?

তাঁর প্রযোজনায় প্রথম ছবি। আর প্রথম ছবিতেই ট্রেন্ড সেট করলেন দেব। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যাম্প’ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে দেবের। এ ছবিতে ডেবিউ হচ্ছে মডেল রক্মিণীর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দেবের রিয়েল লাইফ বান্ধবীও তিনি। সে কারণেই তাঁদের বিয়ের ছবি নিয়ে এত উত্তেজনা তৈরি হয়েছে সিনে মহলে। তবে এ বিয়ে বাস্তবের নয়। ‘চ্যাম্প’-এ সম্ভবত রয়েছে এই বিয়ের দৃশ্য। কারণ ছবির প্রচারেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিম ‘চ্যাম্প’।

আরও পড়ুন, ‘পোস্ত’য় মজেছে কলকাতা, চার দিনেই এক কোটি

রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই তৈরি হল নতুন ট্রেন্ড। এই প্রথম মুম্বইতে ‘টুইটার ইন্ডিয়া’র অফিস থেকে কোনও বাংলা ছবির জাতীয় প্রোমোশন হল। এ দিন টুইটার লাইভে ছিলেন দেব, রুক্মিণী। অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকমল মুখোপাধ্যায়। সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও বর্তমানে তিনি লেখক-প্রযোজক হিসেবে পরিচিত।

এক বক্সারের জীবনের ওঠা পড়ার কাহিনি নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’এর প্রথম ছবি ‘চ্যাম্প’। è

এক বক্সারের জীবনের ওঠা পড়ার কাহিনি নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’এর প্রথম ছবি ‘চ্যাম্প’। è

Dev Rukmini Maitra Film Movie Trailer Raj Chakraborty Celebrities দেব রুক্মিনী মৈত্র Chaamp

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy