২১ বছর পর এখন কেমন দেখতে ডিডিএলজে’র তারকারা?
শুধু একটা সিনেমা নয়, এক গুচ্ছ নস্ট্যালজিয়ার ভিড়ও বটে। হলুদ সর্ষে ক্ষেতে নায়কের ভায়োলিন বলুন বা ট্রেন ছেড়ে দেওয়ার পর নায়িকার দৌড়— সবটা মিলিয়েই যেন একটা মাখোমাখো ব্যাপার।
শাহরুখ খান:
রোম্যান্টিক ‘রাজ’ এখনও আদর্শ হিরো হয়ে রয়েছেন সিনেপ্রেমীদের হৃদয়ে। তাঁর ভায়োলিন বা বাইক দৃশ্য
অথবা শেষ দৃশ্যে ট্রেন থেকে সেই হাত বাড়ানো আজও মাইলস্টোন হয়ে রয়েছে।
কিন্তু দুই দশক পেরিয়ে আজ অনেকটাই অন্য রকম কিঙ্গ খান।
কাজল:
কে দেখে বলবে এই সেই কাজল। দুর্দান্ত পরিবর্তন বোধহয় একেই বলে। সেই গোল চশমার
রোম্যান্টিক নায়িকা এখন পুরদস্তুর হট অ্যান্ড সেক্সি অবতার।
অমরিশ পুরী:
নায়িকার কঠোর, কঠিন বাবা। কিন্তু শেষ দৃশ্যে তিনিই আবার চূড়ান্ত মানবিক। ২০০৫-এর ১২ জানুয়ারি মারা
যাওয়ার আগে এমনটাই দেখতে ছিলেন অমরিশ পুরী।
কর্ণ জোহর:
২১ বছর আগের সেই কর্ণ আজ ৪৪ বছরের। সদ্য বাবা হয়েছেন দুই যমজ সন্তানের। উল্টো করে টুপি পরা, গোল
ফ্রেমের চশমা চোখে পর্দায় তিনি ছিলেন নায়কের বন্ধু।
পূজা রূপারেল:
কাজলের বোন ছুটকিকে কার না মনে আছে? সেই ছুটকি আর কিন্তু ‘ছুটকি’ নেই।
ছবি থেকেই স্পষ্ট, এই দু’দশকে আমূল বদলে গিয়েছেন পূজা।
আরও পড়ুন:
ফরিদা জালাল:
বলিউডের বিখ্যাত ‘মা’ তিনি। সিমরনের মায়ের চরিত্রে আজও তিনি সকলের মনে গেঁথে রয়েছেন। তবে হ্যাঁ, ২১ বছরে
অনেকটাই বদলে গিয়েছেন ফরিদা। বয়সের সঙ্গে সঙ্গে চুলে পাকও ধরেছে।
অনুপম খের:
শাহরুখের ‘কুল’ বাবার চরিত্রে ছিলেন অনুপম খের। তবে এত বছরেও চেহারায় খুব বেশি বদল আসেনি তাঁর।
মন্দিরা বেদী:
আমূল পরিবর্তন বোধহয় একেই বলে। ২১ বছর আগের মন্দিরার সঙ্গে এখনকার মন্দিরার মিল খুব কমই।