Advertisement
E-Paper

হুমকিবার্তা থেকে হামলা ও খুন! টাইগার-সলমন ছাড়াও ১০ জন তারকা বিশ্নোইদের নিশানায় এসেছেন

টাইগারের ঘটনার পরে প্রশ্ন উঠছে, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নিশানায় কি আরও বলিউড তারকা রয়েছেন? অতীতে একাধিক তারকা ও বিনোদনজগতের পরিচিত ব্যক্তি পেয়েছেন তাদের হুমকি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১০:১২
 টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বলিউডে। ১৮ অক্টোবর মুম্বইয়ে ফুটবল ক্লাব থেকে বেরোনোর সময়ে অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। উঠে আসছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম। এর আগেও এই গ্যাংয়ের নিশানায় আরও কিছু বলিউড তারকার নাম উঠে এসেছে। একাধিক তারকা ও বিনোদনজগতের পরিচিত ব্যক্তি পেয়েছেন তাদের হুমকি। কিছু ক্ষেত্রে হামলা পর্যন্ত হয়েছে তাঁদের অনেকের উপরে। কারা কারা এসেছে এই গ্যাংয়ের নিশানায়?
০১ / ১৫

টাইগারের ঘটনা বিচ্ছিন্ন নয়। গত কয়েক বছরে বলিউডের একাধিক অভিনেতা, চিত্রপরিচালক ও গায়ক হুমকি পেয়েছেন। পঞ্জাবের বাসিন্দা লরেন্স বিশ্নোইয়ের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই তাঁর নাম প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে তাঁর অপরাধচক্র। তদন্তকারীদের দাবি, জেলবন্দি থাকা অবস্থাতেও সহযোগীদের কাজে লাগিয়ে অপরাধমূলক কাজকর্ম পরিচালনা করেছেন তিনি। এই লরেন্সের মূল নিশানায় রয়েছেন সলমন খান।
০২ / ১৫

১৯৯৮ সালে রাজস্থানে এই অক্টোবর মাসেই ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন স্থানীয় এক জঙ্গলে কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বিশ্নোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্থানীয় ইতিহাস বলে, প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে এই সম্প্রদায়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ফলে এই শিকারের অভিযোগকে কেন্দ্র করে সলমনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় ওই সম্প্রদায়ের মধ্যে।
০৩ / ১৫

তার পর থেকেই বার বার হুমকি পেতে থাকেন সলমন। ২০২৪ সালের এপ্রিলে মুম্বইয়ে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চলে। তার পর থেকে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রাতর্ভ্রমণে বেরিয়ে একসময়ে হুমকিবার্তা পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানও। বিশ্নোইদের হুমকিতে বার বার বলা হয়েছে, সলমন ও তাঁর ঘনিষ্ঠেরাই তাদের নিশানায়। তবে শুধু সলমন-ঘনিষ্ঠতা নয়, অন্য কারণেও ওই গ্যাংয়ের নিশানায় এসেছেন কিছু তারকা।
০৪ / ১৫

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের জুহুতে রোহিত শেট্টীর বাড়ির বাইরে গুলি চলে। ঘটনায় কেউ আহত হননি। পরে সমাজমাধ্যমে একটি পোস্টে বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেয় কয়েক জন এবং হামলার দায় স্বীকার করে। এই ঘটনার তদন্তে গ্যাংয়ের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হয়। উল্লেখ্য, রোহিতের ‘সিংহম এগেইন’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন সলমন খান। এ ছাড়াও রোহিতের কপ ইউনিভার্স-এ সলমন যুক্ত।
০৫ / ১৫

২০২৬ সালে রণবীর সিংহের কাছে হুমকিবার্তা আসে বলে জানা যায়। তাঁর কাছে হোয়াটসঅ্যাপে ভয়েসনোট পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এই ঘটনায় বিশ্নোই গ্যাংয়ের নামও উঠে আসে। ওই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কয়েক জন ঘটনায় জড়িত কি না, সেই প্রশ্নও উঠেছিল। সলমনের সঙ্গে রণবীরের কোনও ছবি নেই। তবে তাঁরা বিভিন্ন রিয়্যালিটি শো ও বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে অনুষ্ঠান করেছেন এবং একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
০৬ / ১৫

কৌতুকাভিনেতা কপিল শর্মার নামও উঠে আসে এই তালিকায়। বিদেশের মাটিতেও তিনি নিরাপদ নন। তাঁর বিদেশের ক্যাফে দুষ্কৃতীদের নিশানায়। গত বছর তিন বার তাঁর ক্যাফে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তার দায় নিয়েছে লরেন্স বিশ্নোই গ্যাং। কপিল তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সলমনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর পর থেকেই তিনি লরেন্সের নিশানায়।
০৭ / ১৫

তৃতীয় বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। তার পরেই নতুন করে বিতর্কে জড়ান তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি অডিয়ো ক্লিপ। সেখানে দাবি করা হয়, লরেন্স বিশ্নোই গ্যাং-এর তরফে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকি পোস্টটি লরেন্স বিশ্নোইয়ের ভাই আরজ়ু বিশ্নোই এবং টাইসন বিশ্নোই-এর নামে প্রকাশ করা হয়েছিল। ছড়িয়ে পড়া পোস্টে আমিরের বিরুদ্ধে দেশে ‘লভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়েছিল।
০৮ / ১৫

সলমনের ভগ্নিপতি তথা অভিনেতা আয়ুষ শর্মার কাছেও প্রাণনাশের হুমকি আসে। অর্পিতা খানের স্বামীকে ই-মেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। হুমকিদাতারা নিজেদের বিশ্নোই গ্যাংয়ের বলেই দাবি করেছিল। এর পরে নিরাপত্তা জোরদার করা হয় আয়ুষেরও।
০৯ / ১৫

পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেবালও সলমনের ঘনিষ্ঠ হওয়ায় হুমকি পেয়েছেন। এমনকি, কানাডায় তাঁর বাড়ির সামনে গুলিও চলে। ঘটনার পরে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে লরেন্স বিশ্নোই গ্যাং হামলার দায় স্বীকার করে বলে দাবি করা হয়। সেখানে গিপ্পিকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। পরে সাক্ষাৎকারে গিপ্পি জানিয়েছিলেন, সলমনের সঙ্গে তাঁর পরিচয়ের কারণেই তাঁকে লক্ষ্য করা হয়েছে।
১০ / ১৫

 চলতি বছর ১০ জুন দিল্লিতে গুরু রনধাওয়ার শারীরচর্চা কেন্দ্র আখাড়ায় হামলা চালায় বিশ্নোই গ্যাংয়ের সদস্যেরা। সমাজমাধ্যমে পোস্ট করে সেই হামলার দায়ও স্বীকার করে নিয়েছিল ওই গোষ্ঠী। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শোনা যায়, তিনিও সলমনের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হুমকি পেয়েছিলেন।
১১ / ১৫

এই তালিকায় অন্যতম নাম বাবা সিদ্দীকী। ২০২৪ সালের ১২ অক্টোবর খুন হন বাবা সিদ্দীকী। সলমনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরেই পরবর্তী সময়ে নিশানায় আসেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দীকী। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ছেলে জ়ীশান সিদ্দীকীর দফতরের কাছে গুলি করে খুন করা হয় তাঁকে। উৎসবের মরসুমে এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। এই খুনের দায়ও একটি পোস্টে স্বীকার করেছিল বিশ্নোই গ্যাং। তবে পুলিশি তদন্ত এখনও চলছে।
১২ / ১৫

লরেন্সের গ্যাংয়ের সঙ্গে গোল্ডি ব্রার, অনমোল বিশ্নোই-সহ একাধিক ব্যক্তির নাম বিভিন্ন মামলায় উঠে এসেছে। সেই গোল্ডি ব্রারের নাম জড়ায় বরেলীতে দিশা পটানীর বাড়ির সামনের গুলিকাণ্ডে। মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। দুষ্কৃতীদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই আক্রোশ থেকেই নাকি অভিনেত্রীর বাড়িতে গুলি চালায় তারা।
১৩ / ১৫

পঞ্জাবি-কানাডিয়ান গায়ক এবং র‍্যাপার এপী ঢিল্লোঁ একসময় সলমন খানের সঙ্গে গান করায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পান। এর পরেই টরন্টোয় এপী ঢিল্লোঁর বাড়ির বাইরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরে  লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারা গ্যাং এই হামলার দায় স্বীকার করে।
১৪ / ১৫

 লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের তরফ থেকে পঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেবালাকে দীর্ঘদিন ধরে খুনের ও টাকা আদায়ের হুমকি দেওয়া হয়েছিল। এই লাগাতার হুমকির জেরে তিনি একটি বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করতেন। তবে ২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যে গুলি করে এই পঞ্জাবি গায়ককে খুন করা হয়।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy