Advertisement
E-Paper

১৭তেই ফ্যাশনিস্তা! ইনি কে বলুন তো?

ভট্ট নয়, ইনি হলেন আলিয়া কাশ্যপ। ‘মুক্কাবাজ’ বললেই সম্ভবত এই স্টারকিড যে আদতে কার কন্যা, তা আন্দাজ করা যায়। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা ইনি। আজকের গ্যালারিতে আলিয়া সম্পর্কেই জেনে নেওয়া যাক কিছু তথ্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১০:৪৫
সদ্যই ১৭ বছরে পা দিয়েছেন আলিয়া। অনুরাগ কাশ্যপ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের কন্যা আলিয়ার জন্ম ২০০১ সালে। আরতি বলিউডের নামজাদা সম্পাদক। ‘জব উই মেট’, ‘আমির’ ছাড়া আরও নানান ছবির সম্পাদনা করেছেন আরতি।
০১ / ০৭

ফ্যাশনের প্রতি তীব্র ঝোঁক আলিয়া কাশ্যপের। ইনস্টাগ্রাম জুড়ে তাঁর ছবির ছড়াছড়ি। একটি নয়, দু-দু’টি ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে আলিয়ার। তাবড় অভিনেত্রীরাও আলিয়ার ফ্যাশন স্টেটমেন্টের কাছে মাথা নত করেছেন।
০২ / ০৭

এক সময় তো বলিউডে জোর গুঞ্জন ছিল যে, আলিয়া নাকি  সইফ আলি খানের পুত্র ইব্রাহিমের সঙ্গে ডেট করছেন। যদিও পরে জানা যায় যে তাঁরা দুজনেই পরম বন্ধু। শুধু ইব্রাহিম নয়, শ্রীদেবী কন্যা খুশি কপূরও রয়েছেন আলিয়ার বেস্ট ফ্রেন্ডদের তালিকাতে।
০৩ / ০৭

ছবির সম্পাদনাও দুর্দান্ত করেন আলিয়া। তেমনটাই বলেছিলেন সোহেল খানের পুত্র নির্ভান। নিজের একটি ছবি এডিট করে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে আলিয়াকে অনুরোধও করেছিলেন তিনি।
০৪ / ০৭

মেয়ের খেয়াল রাখেন অনুরাগ নিজেই। মেয়েকে নিয়ে কখনও বেরিয় পড়েন লং ড্রাইভে। কখনও কোনও ফিল্মের স্ক্রিনিংয়েও অনুরাগ সঙ্গে দেখা যায় আলিয়াকেও। এমনকী অনুরাগের কোনও ছবির কাজ শেষ হলেই আলিয়াকে নিয়ে বেরিয়ে পড়েন বিদেশ ভ্রমণে।
০৫ / ০৭

রণবীর কপূরের বিরাট ভক্ত আলিয়া। অনুরাগ কাশ্যপের ছবি ‘বম্বে ভেলভেট’-এর সেটে রণবীরকে দেখে যেন আলিয়ার একরকম স্বপ্নপূরণই হয়ে গিয়েছিল। পরে প্রিয় বন্ধু-বান্ধবদের সঙ্গে নিজের ও রণবীরের ছবিও তুলতে ছাড়েননি আলিয়া।
০৬ / ০৭

আপাতত পড়াশোনাতেই মনোনিবেশ করতে চান অনুরাগ কন্যা। এদিকে দু’ই ইনস্টাগ্রাম প্রোফাইলের দৌলতে আলিয়ার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। তাঁর ভক্তরা এখন তাকিয়ে রয়েছেন আলিয়ার বলিউড ডেবিউয়ের দিকে।
০৭ / ০৭

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy