Advertisement
E-Paper

হিংসা, রহস্যের ভিড়ে এগিয়ে প্রেমই! ‘মুসাফির ক্যাফে’ থেকে ‘লিট্‌ল থিংস’, রোম্যান্টিক গল্পে বার বার মুগ্ধ দর্শক

যতই ক্রাইম থ্রিলারের দাপট থাকুক, দর্শকের মন যে প্রেমের গল্প শুনতে তীব্র আগ্রহে অপেক্ষা করে থাকে, ‘মুসাফির ক্যাফে’ই তার জলজ্যান্ত প্রমাণ। রইল এ রকমই বেশ কিছু সিরিজ়ের তালিকা, যেখানে প্রেমই উপজীব্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ০৯:৪৩
ওটিটি’র পর্দা জুড়ে বরাবরই অপরাধ, রহস্য, যৌনতা, পরকীয়া সম্পর্ক আর সাসপেন্সের রাজত্ব। এই গতানুগতিকতার স্রোতেও মাঝেমধ্যেই ভিন্ন ধারার গল্প এসে পড়ে দর্শকের সামনে। সেই সব কাহিনির কোথাও থাকে নরম রোদের মতো একটু ভালবাসা, সম্পর্কের ওঠাপড়া, হারিয়ে যাওয়া মানুষকে নতুন করে ফিরে পাওয়ার গল্প বা কোথাও অসম্পূর্ণ ভালোবাসার যন্ত্রণার গাথা। সদ্য মুক্তি পাওয়া ‘মুসাফির ক্যাফে’ তেমনই এক দৃষ্টান্ত। ভালবাসার গল্প কখনও পুরনো হয় না— এই বিশ্বাসই যেন প্রতিষ্ঠা করেছে সুধা-চন্দরের গল্প। রইল এই ‘মুসাফির ক্যাফে’-সহ আরও কিছু রোমান্টিক গল্পভিত্তিক সিরিজ়ের তালিকা।
০১ / ১৫

ভ্রমণের পথে দু’জন অচেনা মানুষের দেখা। এক জন নিজের জীবনের উত্তর খুঁজছেন, অন্য জন ছুটছেন নিজের স্বপ্নের পিছনে। সেই পথচলার মাঝেই তৈরি হয় সম্পর্ক, যেখানে বন্ধুত্ব, আস্থা আর ভালবাসা ধীরে ধীরে জায়গা করে নেয়। ‘মুসাফির ক্যাফে’-র আকর্ষণ তার সহজ গল্প। বড় কোনও নাটকীয়তা নয়, বরং জীবনের ছোট ছোট মুহূর্ত, কথোপকথন আর অনুভূতির মধ্যে দিয়েই তৈরি হয় প্রেমের আবহ। এই গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো এবং মহিমা মকওয়ানা। বিক্রান্তের সংযত অভিনয়, বেদিকার স্বাভাবিক উপস্থিতি এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েনই গল্পের মূল শক্তি। পরিচালনায় রুচির অরুণ।
০২ / ১৫

এক জন প্রযুক্তি ভালবাসে, অন্য জন নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। এক জন বিয়ে আর সম্পর্কের স্বপ্ন দেখে, অন্য জন নিজের পরিচয় তৈরি করতে চায়। এই দুই বিপরীত মেরুর মানুষের গল্পই ‘মিসম্যাচ্ড’। ডিম্পল ও ঋষির সম্পর্ক আসলে নতুন প্রজন্মের প্রেমের প্রতিচ্ছবি। এখানে প্রেম মানে শুধু রোমান্স নয়, নিজেকে খুঁজে পাওয়া, ভুল থেকে শেখা এবং একে অপরকে বুঝে নেওয়াও। ডিম্পল চরিত্রে প্রাজক্তা কোলী এবং ঋষির ভূমিকায় রোহিত সরাফ দর্শকের নজর কেড়েছেন। তাঁদের পর্দার রসায়নই সিরিজ়টির অন্যতম বড় আকর্ষণ। সিরিজ়টি তৈরি হয়েছে সন্ধ্যা মেননের ‘হোয়েন ডিম্পল মেট ঋষি’ উপন্যাস অবলম্বনে।
০৩ / ১৫

প্রেম মানেই কি বড় বড় প্রতিশ্রুতি? ‘লিট্‌ল থিংস’ দেখিয়েছে, কখনও-কখনও ভালবাসা লুকিয়ে থাকে সকালের চায়ে, একসঙ্গে রান্না করায় কিংবা দিনের শেষে দু’টো কথা বলায়। কাব্য ও ধ্রুব— দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প এটি। কর্মজীবনের চাপ, ব্যক্তিগত স্বপ্ন আর সম্পর্কের দায়িত্ব— সবকিছুর মাঝেও তারা চেষ্টা করে একসঙ্গে থাকার। ধ্রুব চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সেহগল, কাব্যের ভূমিকায় মিথিলা পালকর। তাঁদের স্বাভাবিক ও বাস্তব অভিনয়ই সিরিজ়টির জনপ্রিয়তার মূল কারণ।
০৪ / ১৫

দূরত্বের পরে যখন মিকেশ হঠাৎ তানিয়ার জীবনে ফিরে আসে, তখন শুরু হয় নতুন লড়াই। প্রেমের পরের ধাপ কি শুধুই বিয়ে? নাকি সেখানে আসে দায়িত্ব, মানিয়ে নেওয়া আর একসঙ্গে বেড়ে ওঠার গল্প? ‘পারমানেন্ট রুমমেট্‌স’ সেই প্রশ্নই মজার ছলে তুলে ধরে। এখানে প্রেম, ঝগড়া, ভুল বোঝাবুঝি আছে— কিন্তু তার সঙ্গে আছে একে অপরকে আঁকড়ে থাকার ইচ্ছাও। মিকেশ চরিত্রে সুমিত ব্যাস এবং তানিয়ার ভূমিকায় নিধি সিংহের অসাধারণ রসায়ন নজর কাড়ে দর্শকের।
০৫ / ১৫

স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কোচিং সেন্টারের বেঞ্চে বসে নতুন স্বপ্ন দেখা শুরু হয়, তখনই জীবনে আসে প্রথম প্রেম। ‘ফ্লেম্‌স’ সেই নিষ্পাপ ভালবাসার গল্প, যেখানে প্রেম মানে লুকিয়ে লুকিয়ে কথা বলা, একসঙ্গে পড়াশোনা করা আর মনের কথা বলতে না-পারার অদ্ভুত যন্ত্রণা। ঋত্বিক ও ইশিতার সম্পর্কের মধ্যে দর্শক খুঁজে পেয়েছেন নিজের কৈশোরের স্মৃতি। ছোট ছোট অভিমান, প্রথম আকর্ষণ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা— সব মিলিয়ে সিরিজ়টি হয়ে উঠেছে এক নস্ট্যালজিক প্রেমকাহিনি। ঋত্বিক চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক সাহোরে আর ঈশিতার ভূমিকায় তান্যা মানিকতলা। তাঁদের স্বাভাবিক অভিনয় এবং মিষ্টি রসায়নই সিরিজ়টির প্রাণ। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়।
০৬ / ১৫

কলেজজীবন মানেই নতুন বন্ধু, স্বাধীনতা, ভুল সিদ্ধান্ত আর প্রথম বড় প্রেম। ‘কলেজ রোমান্স’ সেই চেনা সময়কেই ফিরিয়ে আনে। তিন বন্ধুর জীবন, তাঁদের প্রেমের গল্প এবং কলেজের নানা ওঠাপড়া নিয়েই তৈরি এই সিরিজ়। কর্ণ, দীপিকা, ত্রিপাঠী— প্রতিটি চরিত্রের জীবনে যেমন হাসি আছে, তেমনই আছে সম্পর্কের জটিলতাও। প্রেম এখানে শুধু নায়ক-নায়িকার বিষয় নয়, বরং বন্ধুত্বের মধ্যেও লুকিয়ে থাকে। সিরিজ়ে অভিনয় করেছেন গগন অরোরা, অপূর্ব অরোরা, কেশব সাধনা-সহ একাধিক তরুণ শিল্পী। তাঁদের প্রাণবন্ত অভিনয় কলেজজীবনের সেই চেনা আবহ তৈরি করেছে।
০৭ / ১৫

মুম্বই শহর যেমন স্বপ্নের শহর, তেমনই ভালবাসারও শহর। ‘মডার্ন লভ মুম্বই’ দেখিয়েছে, এই ব্যস্ত শহরের মধ্যেও ভালবাসা নিজের রাস্তা খুঁজে নেয়। এটি একটি অ্যান্থলজি সিরিজ়, অর্থাৎ একাধিক আলাদা প্রেমের গল্প নিয়ে তৈরি। কোথাও রয়েছে বহু বছর পর ফিরে আসা ভালবাসা, কোথাও রয়েছে অসম সম্পর্কের টানাপড়েন, আবার কোথাও নিজের অস্তিত্বকেই ভালবাসার গল্প। অভিনয় করেছেন প্রতীক গাঁধী, ফাতিমা সনা শেখ, চিত্রাঙ্গদা সিংহ, অরুণোদয় সিংহ-সহ একাধিক শিল্পী। প্রত্যেকটি গল্প আলাদা হলেও মূল সুর একটাই— মানুষ যত ব্যস্তই হোক, ভালবাসার প্রয়োজন কখনও শেষ হয় না।
০৮ / ১৫

উনিশ শতকের লন্ডনের অভিজাত সমাজ। রাজকীয় নাচের আসর, সাজসজ্জা, পারিবারিক সম্মান আর তার মাঝেই জন্ম নেওয়া প্রেম। ‘ব্রিজারটন’ শুধু একটি রোমান্টিক সিরিজ় নয়, এটি প্রেম ও ক্ষমতার এক রঙিন গল্প। প্রথম সিজ়নে ড্যাফনি ব্রিজারটন ও ডিউক অব হেস্টিংসের সম্পর্ক দর্শককে মুগ্ধ করে। সামাজিক নিয়মের বাইরে গিয়ে তারা নিজেদের মতো করে ভালবাসাকে খুঁজে নেয়। এই সিরিজ়ের প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়ি সমান ভাবে নজর কাড়ে সকলের।
০৯ / ১৫

প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বেলি ফিরে যায় তার ছোটবেলার পরিচিত সমুদ্রতীরের বাড়িতে। কিন্তু এইবার সবকিছু বদলে যায়। ছোটবেলার বন্ধু কনরাড ও জেরেমিয়ার সঙ্গে সম্পর্ক নতুন মোড় নেয়। বন্ধুত্ব, ভালবাসা আর বড় হয়ে ওঠার অনুভূতি মিলিয়ে তৈরি হয় এক আবেগঘন গল্প। বেলির চরিত্রে অভিনয় করেছেন লোলা টাং। তাঁর সঙ্গে কনরাডের ভূমিকায় ক্রিস্টোফার ব্রাইনি এবং জেরেমিয়ার চরিত্রে গ্যাভিন ক্যাসালেগনো তৈরি করেছেন প্রেমের ত্রিভুজ। জেনি হানের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়েছে। কারণ, এতে প্রথম প্রেমের অনিশ্চয়তা ও আবেগ খুব সহজ ভাবে ধরা পড়েছে।
১০ / ১৫

স্কুলের করিডর, ক্লাসরুম আর কৈশোরের নানা দ্বিধার মধ্যেই তৈরি হয় চার্লি ও নিকের সম্পর্ক। প্রথমে শুধুই বন্ধুত্ব, তার পর ধীরে ধীরে সেই বন্ধুত্ব বদলে যায় গভীর অনুভূতিতে। কিন্তু সেই পথ একেবারেই সহজ নয়। নিজের পরিচয়, সমাজের চাপ এবং মনের ভয়— সবকিছুর সঙ্গে লড়াই করেই নিজেদের সত্যিটাকে গ্রহণ করতে শেখে তারা। ‘হার্টস্টপার’-এর সবচেয়ে বড় শক্তি তার সারল্য। এখানে প্রেমকে কোনও বড় নাটকীয়তার মধ্যে দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে যত্ন, বিশ্বাস আর পাশে থাকার অনুভূতি হিসেবে। চার্লি স্প্রিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জো লক, আর নিক নেলসনের ভূমিকায় রয়েছেন কিট কনর। তাঁদের স্বাভাবিক অভিনয় ও মিষ্টি রসায়ন দর্শকের মন জয় করেছে।
১১ / ১৫

১৫ জুলাই। প্রতি বছর এই একই দিনে দুই মানুষের জীবনে কী বদল আসে, সেই গল্পই বলে ‘ওয়ান ডে’। এমা ও ডেক্সটার প্রথমে বন্ধু। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক বদলাতে থাকে। কখনও কাছাকাছি আসা, কখনও দূরে সরে যাওয়া— জীবনের নানা বাঁকে তাঁদের ভালবাসা নতুন অর্থ পায়। এই সিরিজ়ের বিশেষত্ব হল, এটি শুধুমাত্র প্রেমের গল্প নয়, এটি সময়ের গল্প। মানুষ কী ভাবে বদলে যায়, স্বপ্ন কী ভাবে পাল্টে যায় এবং কিছু সম্পর্ক কেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে— সেই আবেগই তুলে ধরা হয়েছে। এমা মর্লির চরিত্রে অভিনয় করেছেন অ্যাম্বিকা মোড, আর ডেক্সটার মেহিউ’র ভূমিকায় রয়েছেন লিও উডল। তাঁদের অভিনয়ের সূক্ষ্মতা ও আবেগঘন রসায়ন সিরিজ়টির অন্যতম বড় সম্পদ।
১২ / ১৫

প্রেমের গল্পে সাধারণত আদর্শ নায়ক-নায়িকাকেই দেখা যায়। কিন্তু ‘ উইথ লভ’ দেখিয়েছে অন্য ছবি। গাস ও মিকি— দু’জনেই নিজেদের জীবনে সমস্যায় ভরা, ভুলে ভরা মানুষ। তবু তারা চেষ্টা করে একে অপরকে বুঝতে, গ্রহণ করতে। লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে তৈরি এই সিরিজ় আধুনিক সম্পর্কের জটিলতাকে খুব কাছ থেকে দেখেছে। এখানে প্রেমের সঙ্গে রয়েছে আত্মসম্মান, মানসিক টানাপড়েন এবং নিজের দুর্বলতার সঙ্গে লড়াই।
১৩ / ১৫

আমেরিকা থেকে কাজের সূত্রে প্যারিসে আসে এমিলি। নতুন শহর, নতুন সংস্কৃতি, নতুন বন্ধু— সবকিছুই তার কাছে অচেনা। কিন্তু এই অচেনা শহরেই শুরু হয় তার নতুন সম্পর্কের গল্প। এমিলির জীবন শুধু প্রেমের গল্প নয়, বরং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্পও। কাজ, বন্ধুত্ব আর সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয় সে। এমিলি কুপারের চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স। তাঁর বিপরীতে গ্যাব্রিয়েলের ভূমিকায় রয়েছেন লুকাস ব্রাভো। প্যারিসের সৌন্দর্য, রঙিন পোশাক, হালকা মেজাজের গল্প এবং রোমান্টিক আবহ এই সিরিজ়কে বিশ্ব জুড়ে জনপ্রিয় করেছে।
১৪ / ১৫

এক জন পডকাস্ট সঞ্চালক, অন্য জন ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত মানুষ। দু’জনের জগত সম্পূর্ণ আলাদা। কিন্তু অপ্রত্যাশিত এক সাক্ষাৎ তাঁদের জীবনে নিয়ে আসে নতুন অনুভূতি। ‘নোবডি ওয়ান্টস দিস’ দেখায়, ভালবাসা অনেক সময় এমন জায়গা থেকে আসে, যেখানে আমরা তা আশা করি না। পরিবার, বিশ্বাস, ব্যক্তিগত মূল্যবোধ— সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই এই গল্পের মূল। জোয়ান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন বেল আর নোয়াহ রোকলভের ভূমিকায় রয়েছেন অ্যাডাম ব্রোডি। তাঁদের কথোপকথন, রসায়ন এবং কমেডির সঙ্গে মেশানো আবেগ সিরিজ়টির বড় আকর্ষণ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy