Advertisement
E-Paper

তৈমুরের মতো দেখতে এই শিশুটি কে?

এই শিশুকে তৈমুর আলি খানের মতোই দেখতে বলে মত বলি মহলের একটা বড় অংশের। সোশ্যাল অডিয়েন্স কেউ কেউ শিশুটিকে তৈমুরের যমজ ভাই-বোন বলে ভুলও করছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৯
গেস করুন তো, এই শিশুটি কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

গেস করুন তো, এই শিশুটি কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ছবিটি দেখে চিনতে পারছেন? কী মনে হচ্ছে তৈমুর আলি খান?

না! আপনার অনুমান ঠিক হল না।

এই শিশুকে তৈমুর আলি খানের মতোই দেখতে বলে মত বলি মহলের একটা বড় অংশের। সোশ্যাল অডিয়েন্স কেউ কেউ শিশুটিকে তৈমুরের যমজ ভাই-বোন বলে ভুলও করছেন। এটুকু বলা যায়, তৈমুরের সঙ্গে এই শিশুটির পারিবারিক সম্পর্ক রয়েছে। এ বার গেস করুন তো, এই শিশুটি কে?

আরও পড়ুন, স্বস্তিকা, তনুশ্রীদের নিয়ে এই সব বললেন মীর!

আসলে এটি ইনায়া নাওমির ছবি। সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ে ইনায়া। তৈমুরের পিসতুতো বোন। মাত্র চার মাসের এই স্টার কিডের সঙ্গে তৈমুরের মুখের অনেকটাই মিল খুঁজে পেয়েছেন বলি পাড়ার একটা বড় অংশ। ইনায়ার এই ছবিটি আপাতত ভাইরাল।

আরও পড়ুন, সত্যি ঘটনার কথা বলবে ‘ক খ গ ঘ’?

গত সেপ্টেম্বরে ইনায়ার জন্ম দিয়েছেন সোহা। প্রথম থেকেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। অনেক দিন ধরেই পাপারাত্‌জিদের পছন্দের স্টার কিড তৈমুর। ওয়েব দুনিয়ায় সে সেলেব তকমাও পায়। এ বার সেই লিস্টে নাম লেখাতে চলেছে ইনায়া-ও।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন انايا مره تشبه لتيمور مشاءالله خصوصا بهالصورهه 😘❤

انايا مره تشبه لتيمور مشاءالله خصوصا بهالصورهه 😘❤

ছবিতে ওপরে তৈমুর আর নীচে ইনায়া।

Soha Ali Khan Kunal Kemmu Film Actor Film Actress Instagram Celebrities সোহা আলি খান কুণাল খেমু Inaaya Naumi তৈমুর আলি খান Taimur Ali Khan Star Kid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy