Advertisement
E-Paper

রণবীরের সঙ্গে অভিনয়ে অস্বস্তি ক্যাটরিনার!

রণবীর কপূরের সঙ্গে অভিনয় করতে নাকি স্বচ্ছন্দ নন ক্যাটরিনা কইফ! এ কথা স্বীকার করলেন খোদ নায়িকাই। কিন্তু কী এমন হল যে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বস্তি হচ্ছে ক্যাট সুন্দরীর?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৪২

রণবীর কপূরের সঙ্গে অভিনয় করতে নাকি স্বচ্ছন্দ নন ক্যাটরিনা কইফ! এ কথা স্বীকার করলেন খোদ নায়িকাই। কিন্তু কী এমন হল যে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বস্তি হচ্ছে ক্যাট সুন্দরীর? এর আগে তো ‘আজব প্রেম কি গজাব কহানি’ বা ‘রাজনীতি’তে এই জুটিকে এক সঙ্গে দেখেছেন দর্শকরা। শোনা যাচ্ছে, অনুরাগ বসুর আসন্ন ছবি ‘জগ্গা জাসুস’-এ রণবীরের সঙ্গে শুটিংয়ে সমস্যায় পড়েছেন ক্যাটরিনা!

এ ব্যাপারে ক্যটরিনা কী বলছেন? তাঁর কথায়, ‘‘আসলে আমরা যাকে খুব কাছ থেকে চিনি, জানি— তার সঙ্গে কাজ করা সত্যিই মুশকিল। কারণ ছবির সেটে সে খুব ভাল করে বুঝতে পারবে যে আমি অভিনয় করছি।’’ নায়িকার এই যুক্তি শুনেই নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। একাংশ বলছেন, সিনেমাতে তো অভিনয়ই করতে হয়। তা হলে আলাদা করে কোন অভিনয়ের কথা বলছেন নায়িকা?

Katrina Kaif Ranbir Kapoor Jagga Jasoos bollywood film cinema Anurag Basu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy