গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশন করছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে যোগ দেন তিনি। প্রায় ২৫ দিন হতে চলল, ককরোচ জনতা পার্টি-সহ সাধারণ পড়ুয়াদের বিক্ষোভ চলছে দিল্লির যন্তর মন্তরে। ২০ জুলাই সোমবার সংসদ অভিযানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। অভিযোগ, সংসদ অভিযানের সময়ে তাঁদের উপর লাঠিচার্জ করে মুম্বই পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকাদের অনেকেই।
যদিও ‘আদিপুরুষ’ থেকে ‘অ্যানিম্যাল’ এর মতো ছবির গীতিকার মনোজ মুন্তশিরের ভিন্ন মত। যন্তর মন্তরে প্রতিবাদরত বিক্ষোভকারীদের ‘দেশদ্রোহী’র তকমা দিলেন মনোজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পড়ুয়াদের প্রতি সহানুভূতিশীল তিনি। কিন্তু যন্তর মন্তরে যেটা হচ্ছে সেটার পক্ষে নন তিনি। তাঁর কথায়, ‘‘ভারতকে যারা টুকরো করতে চায়, তারাই ওখানে রয়েছে। এমন মানুষ আছেন, যাঁরা ভাবেন কাশ্মীর ভারতের অংশ নয়। আমি একেবারে দায়িত্ব নিয়ে এদের দেশদ্রোহী বলছি। কারণ ভারতের যুব সম্প্রদায় ককরোচ জনতা পার্টির থেকে অনেক ভাল কিছুর যোগ্য।’’
মনোজ জানান, তিনি কখনওই যন্তর মন্তরে যাবেন না। তাঁর দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হোক এমনটা কেউই চান না। একজন পড়ুয়ার প্রাণও যদি যায়, তার জন্য জবাবদিহি করতে হবে, জানান গীতিকার। প্রশাসনিক ব্যবস্থার অন্দরে গলদ থাকলে তা শুধরে নেওয়ার দাবিও তোলেন।
এ দিকে অভিনেতা প্রকাশ রাজ প্রথম থেকেই রয়েছেন ‘কোকরোচ’দের এই আন্দোলনে। তাঁর পাশাপাশি শবানা আজ়মী, নসীরুদ্দীন শাহ, বিবান শাহরা যন্তর মন্তরে গিয়ে সমর্থন জানিয়েছেন। পড়ুয়াদের দাবির সঙ্গে সহমত, তা নিয়ে সরব তাঁরা। স্বরা ভাস্করও পৌঁছে গিয়েছিলেন যন্তর মন্তরে। সোনমের সঙ্গে দেখা করেন তিনি। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-র সঙ্গেও দেখা করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
- ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
-
ককরোচ সমর্থককে মারধরে অভিযুক্ত স্বতন্ত্রকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ, পাঠানো হল জেল হেফাজতে
-
‘হাতজোড় করে আন্দোলনে ইতি টানতে চেয়েছিলেন’, যন্তর মন্তরে ‘ককরোচদের’ ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াংচুকের
-
ককরোচদের সংসদ অভিযানের দিন ছর্রা গুলিতে জখম হন অন্তত ১০ জন! আরটিআই-এর জবাবে বলল দুই হাসপাতাল
-
‘অনশন ভাঙার ছবি প্রকাশ করে প্রতিশ্রুতি ভেঙেছেন মন্ত্রীরা!’ নড্ডার হাতে স্যুপ খাওয়ার ১৪ দিন পরে সরব হলেন ওয়াংচুক
-
ধৃত আন্দোলনকারীদের মুক্তির দাবি! বাঁকিপুরে বিজেপির বিপর্যয়ের পরেই পটনায় ফের শুরু ককরোচ বিক্ষোভ