উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে তাঁকে আটক করা হয়েছিল শুক্রবার বিকেলে। শনিবার দুপুরে দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে সমাজমাধ্যম প্রভাবী তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেফতার করার কথা জানানো হল। জানানো হয়েছে, শনিবারই তাঁকে পটীয়ালা হাউস আদালতে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ডাক্তারি প্রবেশিকার (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অবস্থান-বিক্ষোভের সময় নেটমাধ্যমে খোলাখুলি আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে স্বতন্ত্রের বিরুদ্ধে। এমনকি, প্রতিবাদকারী ছাত্রী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারের উপর হামলা চালানো এবং মাথার খুলি ফাটিয়ে দেওয়ার দাবিও করতে শোনা গিয়েছে তাঁকে। সম্প্রতি একটি পডকাস্টে সেই হামলার কথা জানিয়েছিলেন স্বতন্ত্র। দাবি করেছিলেন, ওই ঘটনার পরেও তাঁর কিছু হয়নি। দিল্লিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন:
পডকাস্টে দিল্লির বিজেপির সহ-সভাপতি কপিল মিশ্রকে নিজের ‘বড়ভাই’ বলেছিলেন স্বতন্ত্র। নেটমাধ্যমে প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের সঙ্গে তাঁর ছবি। সেই সব ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করে দিল্লি। স্বতন্ত্রের গ্রেফতারির দাবি তুলে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করেন সিজেপির কর্মী-সমর্থকেরা। এই বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের যুবনেতা, নির্দলীয় সাংসদ পাপ্পু যাদব। এ ছাড়াও ছিলেন আজ়াদ সমাজ পার্টি-র নেতা চন্দ্রশেখর আজ়াদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ চাপের মুখে পড়ে স্বতন্ত্রের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপের ‘আশ্বাস’ দিয়েছিল সিজেপি নেতৃত্বকে। কিন্তু তাঁর খোঁজ শুরু হতেই ‘বেপাত্তা’ হয়ে গিয়েছিলেন স্বতন্ত্র। খবর মেলে, তিনি মোটরবাইকে উত্তরপ্রদেশে চলে গিয়েছেন। এর পরে শুক্রবার দিল্লি পুলিশের বিশেষ দল বুলন্দশহরে গিয়ে তাঁকে আটক করে বলে সূত্রের খবর। সোমবার আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্রের গ্রেফতারির কথা জানানো হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
- ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
-
‘হাতজোড় করে আন্দোলনে ইতি টানতে চেয়েছিলেন’, যন্তর মন্তরে ‘ককরোচদের’ ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াংচুকের
-
ককরোচদের সংসদ অভিযানের দিন ছর্রা গুলিতে জখম হন অন্তত ১০ জন! আরটিআই-এর জবাবে বলল দুই হাসপাতাল
-
‘অনশন ভাঙার ছবি প্রকাশ করে প্রতিশ্রুতি ভেঙেছেন মন্ত্রীরা!’ নড্ডার হাতে স্যুপ খাওয়ার ১৪ দিন পরে সরব হলেন ওয়াংচুক
-
ধৃত আন্দোলনকারীদের মুক্তির দাবি! বাঁকিপুরে বিজেপির বিপর্যয়ের পরেই পটনায় ফের শুরু ককরোচ বিক্ষোভ
-
সংসদ অভিযানের পরেও পাথর ছোড়া হয়েছিল! সিজেপি-র কর্মসূচি ঘিরে অশান্তি কত দূর ছড়িয়েছিল, জানাল পুলিশ