Advertisement
E-Paper

রবিবার রাতে গাড়ি দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের পুত্র আকাশ, কী ঘটেছে?

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। স্বামী অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের দুর্ঘটনায় উদ্বিগ্ন সুদীপা। রবিবার রাতে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ২১:৫৯
দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের ছেলে আকাশ।

দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের ছেলে আকাশ। ছবি: সংগৃহীত।

রবিবার রাতের ঘটনা। বন্ধুর মা-কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়, যিনি টলিপাড়ার নতুন প্রযোজকও বটে। ফেরার পথেই ঘটে গাড়ি দুর্ঘটনা! পরিবারের তরফে জানা গিয়েছে, আকাশ ঠিক আছেন। অবশ্য থানায় কোনও অভিযোগ জানাননি তিনি।

সুদীপা কী জানিয়েছেন আকাশের দুর্ঘটনা সম্পর্কে?

সুদীপা কী জানিয়েছেন আকাশের দুর্ঘটনা সম্পর্কে? ছবি: সংগৃহীত।

সুদীপা চট্টোপাধ্যায় জানালেন, ‘‘বড় কিছু হতে পারত। ঈশ্বরের দয়ায় রক্ষা পেয়েছে।’’ সুদীপার সংযোজন, “আমি আর আকাশের বাবা বারণ করি শনিবার, রবিবার গাড়ি নিয়ে বেরোতে। কিন্তু ওর বয়সে কি তা সম্ভব? ভগবানের কৃপায় আকাশ ঠিক আছে। ওর কোনও চোট লাগেনি। তবে গাড়িটার ভালই ক্ষতি হয়েছে। আকাশের বন্ধুর মা অসুস্থ। তাঁকে দেখে, সব ব্যবস্থা করে ফিরছিল। রাস্তায় ওর আগের গাড়িটা খুব খারাপ ভাবে চালাচ্ছিল।”

ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন আকাশ।

ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন আকাশ। ছবি: ফেসবুক।

সুদীপা জানিয়েছেন, আকাশের মনখারাপ গাড়ির জন্য। তাঁর কথায়, “আকাশ হল গাড়ি আর পোষ্য অন্তপ্রাণ। তাই আমাকে বলেছে ‘একটা হাত ভেঙে গেলে এত কষ্ট হত না। গাড়ির এমন হওয়ায় বেশি কষ্ট হচ্ছে’। তবে বেশ ভয়ই পেয়েছিলাম আমরা।” এই মুহূর্তে চিন্তামুক্ত চট্টোপাধ্যায় পরিবার।

Agnidev Chatterjee Tollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy