Advertisement
E-Paper

ফরিদা জালালের মৃত্যুর ভুয়ো খবর ভাইরাল

ফরিদা জালাল নাকি মারা গিয়েছেন! রবিবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং খবর ছিল এটাই। খবরটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে শেষ শ্রদ্ধা জানিয়ে মেসেজও করেন। তার পরেই জানা যায়, ফরিদার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৯

ফরিদা জালাল নাকি মারা গিয়েছেন! রবিবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং খবর ছিল এটাই। খবরটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে শেষ শ্রদ্ধা জানিয়ে মেসেজও করেন। তার পরেই জানা যায়, ফরিদার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। পরে অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমি সুস্থ এবং স্বাভাবিক রয়েছি।’’

আরও পড়ুন, ভ্যালেন্টাইনের হাত ধরে মধ্যরাতে হাঁটলেন শাহরুখ!

কেউ একজন ফরিদা জালালের উইকিপিডিয়া পেজে তাঁর মৃত্যুর ভুয়ো খবর আপডেট করেন। যাবতীয় গুজবের শুরু সেখান থেকেই। ৬৮ বছরের এই অভিনেত্রীর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বয়ে যায়। কিন্তু পরে জানা যায়, সুস্থ আছেন ফরিদা জালাল। রাতে ফোন পেয়ে সব শুনে ফরিদা বলেন, ‘‘আমি তো ঘরেই আছি। খাবার খাচ্ছি। প্রথমে শুনে হাসি পেয়েছিল। কিন্তু গত আধঘণ্টা ধরে সমানে আমার ফোন বেজে যাচ্ছে। সকলে একই প্রশ্ন করছে। বিষয়টা বেশ বিরক্তিকর।’’

আরও পড়ুন, রিলেশনশিপে রয়েছি, স্বীকার করলেন কঙ্গনা

এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে বিভিন্ন সময় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শশী কপূর, শক্তি কপূর, হানি সিংহের মতো একাধিক সেলেবের মৃত্যুর ভুয়ো খবর নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এ বার সেই তালিকায় যুক্ত হল ফরিদার নামও।

Farida Jalal Amitanh Bachchan Dilip Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy