Advertisement
E-Paper

কোয়ার্টার ফাইনাল থেকে চূড়ান্ত পর্ব! কেমন কাটল ‘শব্দ-জব্দ ২০২৬’-এর অন্তিম দিনের অনুষ্ঠান?

এ দিন ছিল আনন্দবাজার আয়োজিত 'শব্দ-জব্দ ২০২৬'-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। কোয়ার্টার ফাইনাল থেকে গ্র্যান্ড ফিনালে, কেমন ছিল মূল পর্বের অনুষ্ঠান? রইল তারই ঝলক।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৩
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সকাল থেকেই জমজমাট কলকাতার রবীন্দ্র সদন চত্বর। তার কারণ, বছর ঘুরে ফিরে এসেছে ফের শব্দের লড়াইয়ের খেলা। চলতি বছর পঞ্চম বর্ষে পা দেয় আনন্দবাজার আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬’। এ দিন ছিল তারই চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। কোয়ার্টার ফাইনাল থেকে গ্র্যান্ড ফিনালে, কেমন ছিল মূল পর্বের অনুষ্ঠান? রইল তারই ঝলক।
০১ / ১২

প্রথমেই রেজিস্ট্রেশন পর্ব। এর পর ঠান্ডা মাথায় ছাত্রছাত্রীরা প্রস্তুত হয় কোয়ার্টার ফাইনালের জন্য।
০২ / ১২

খেলার নিয়ম অনুযায়ী ১৬টি জেলার প্রত্যেকটি থেকে তিনটি করে টিম প্রস্তুতি নেয় সেমিফাইনালের জন্য। অর্থাৎ এই দিন উপস্থিত ছিল মোট ৪৮ টি টিম। প্রত্যেকটি জেলার এই তিনটি গ্রুপের মধ্যে শুরু হয় টক্কর। আর সেই তিনটি গ্রুপের মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা একটিই টিমকে। যারা সরাসরি পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে।
০৩ / ১২

শেষ পর্বে লড়াই হয় ১৬টি টিমের মধ্যে। সেখানেও অবশ্য ছিল বাছাইপর্ব। এই ১৬টি টিমকে ভাঙা হয় চারটি টিম হিসেবে।
০৪ / ১২

প্রতিটি টিম থেকে বেছে নেওয়া হয় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একটি টিম। অবশেষে এই চারটে টিমের হয় ‘শব্দ-জব্দ ২০২৬’-এর চূড়ান্ত পর্বের লড়াই।
০৫ / ১২

সেখান থেকেই উঠে আসে বিজয়ীদের নাম।
০৬ / ১২

সেখান থেকেই উঠে আসে বিজয়ীদের নাম।

প্রথম স্থান অধিকার করে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, (নদিয়া)
০৭ / ১২

প্রথম স্থান অধিকার করে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, (নদিয়া)

দ্বিতীয় স্থানে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কু্‌ল, (হুগলি)
০৮ / ১২

দ্বিতীয় স্থানে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কু্‌ল, (হুগলি)

তৃতীয় স্থানে জায়গা করে নেয় অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, (উত্তর ২৪ পরগনা)
০৯ / ১২

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাদপ্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এক এক করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।
১০ / ১২

এ ছাড়াও অতিথি তালিকা ছিল দীর্ঘ। উপস্থিত ছিলেন ‘ইআইআইএলএম’-এর ট্রাস্টি শিপ্রা বন্দ্যোপাধ্যায়, ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুরের চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার সন্দীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ‘ট্রেন্ডস্‌’-এর স্টেট বিজ়নেস হেড অরিন্দম সাহা এবং ‘ডেলিফান’-এর তরফ থেকে উপস্থিত ছিলেন ‘টেক ফুডস্‌’-এর মার্কেটিং ম্যানেজার সৌভিক বসু।
১১ / ১২

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।
১২ / ১২

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy