Advertisement
E-Paper

ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে শারীরচর্চা করছেন? শিখে নিন ৩ পন্থা, আগের চেয়ে মেদ গলবে দ্রুত

জিমে গিয়ে শারীরিক কসরত করছেন। মেদও গলছে। তবে একই সময়ে শারীরচর্চা করেও বেশি মেদ ঝরানো যায় কৌশলে সামান্য বদল আনলে। কী সেই পন্থা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৭:০৫
জিম করার পাশাপাশি কোন  কৌশল মানলে চর্বি গলবে দ্রুত?

জিম করার পাশাপাশি কোন কৌশল মানলে চর্বি গলবে দ্রুত? ছবি:সংগৃহীত।

পরিমিত খাওয়া, সঠিক শারীরচর্চাই মেদ ঝরানোর মূল মন্ত্র। কিন্তু অনেক সময়েই দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে কসরত করার পরেও আশা অনুযায়ী ওজন কমছে না। ফিটনেস প্রশিক্ষকেরা বলেন, মেদ গলানো নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা ঠিক নয়। বরং ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ করে দিতে পারে বেশ কিছু কৌশল।

উঁচু জায়গায় হাঁটা: সমতল রাস্তায় হাঁটার চেয়ে ঢালু রাস্তায় হাঁটলে ক্যালোরি খরচ হয় বেশি। রাস্তায় যদি চড়াই-উৎ‌রাই থাকে, তেমন রাস্তায় হাঁটাহাটি করা ভাল। তা সম্ভব না বলে, হাঁটার বদলে সিঁড়ি দিয়ে ওঠা-নামা করা যায়। কিছু কিছু ট্রেডমিল ইচ্ছা অনুযায়ী ঢালু করে নেওয়া যায়। এমন সরঞ্জামে হাঁটা বা দৌড়োনো অভ্যাস করলেও ক্যালোরি খরচ হবে দ্বিগুণ গতিতে।

বিশ্রাম: শারীরচর্চার সময় বিশ্রামও খুব জরুরি। দু’টি সেট ব্যায়ামের মাঝে ৯০ সেকেন্ডের বিরতি প্রয়োজন। দ্রুত হয়ে যাওয়া হৃৎস্পন্দন স্বাভাবিক ছন্দে ফিরে আসার সময় পায় বিশ্রামের সময়ে, স্নায়ুও বিরতি পায়।

পেশির সঠিক ব্যবহার: শারীরচর্চার সময়ে সঠিক কায়দায় পেশি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ক্যালোফোর্নিয়ার জনপ্রিয় ফিটনেস কোচ ডেভিড ফিজ়িকের। ‘বেঞ্চ প্রেস’ বা ‘বাইসেপ কার্ল’-এর মতো ব্যায়ামের ক্ষেত্রে পেশিকে সবচেয়ে বেশি কী ভাবে ব্যবহার করা যায় সেই কৌশল রপ্ত করা প্রয়োজন। এতে ক্যালোরি খরচ হয় দ্রুত।

Weight Loss Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy