Advertisement
E-Paper

ভেষজ বা রাসায়নিকমুক্ত মানেই সেরা নয়! দাঁতের স্বার্থে টুথপেস্ট কেনার আগে ৩টি বিষয় যাচাই করুন

সাধারণ ভাবে বাজারে পাওয়া যায় এমন মাজনগুলির মধ্যে কোনটি আপনার জন্য ভাল তা বুঝবেন কী করে? চিকিৎসকেরা বলছেন, টেলিভিশনে প্রিয় তারকার দেখানো বিজ্ঞাপন বা মাজনের রং নয়, মাজন কেনার আগে ৩টি বিষয় দেখে নেওয়া ভীষণ জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৫:৩২
টুথপেস্টের কোন কোন উপকরণের বিষয়ে সতর্ক থাকবেন?

টুথপেস্টের কোন কোন উপকরণের বিষয়ে সতর্ক থাকবেন? ছবি: সংগৃহীত।

কোনও মাজনে নুন আছে। আবার কোনওটিতে আছে নিম। মুখের তরতাজা ভাব ধরে রাখতে মিন্ট দেওয়া মাজনও ব্যবহার করেন অনেকে। কারও আবার ঠান্ডা-গরমে দাঁতের গোড়া শিরশির করে। তাই সেনসিটিভিটি নিয়ন্ত্রণ করে এমন মাজনও পাওয়া যায় বাজারে। আবার মুখের মধ্যে যদি গুরুতর কোনও সমস্যা থাকে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো আলাদা ধরনের মাজনও ব্যবহার করতে দেখা যায় কাউকে। কিন্তু সাধারণ ভাবে বাজারে পাওয়া যায় এমন মাজনগুলির মধ্যে কোনটি আপনার জন্য ভাল তা বুঝবেন কী করে? চিকিৎসকেরা বলছেন, টেলিভিশনে প্রিয় তারকার দেখানো বিজ্ঞাপন বা মাজনের রং নয়, মাজন কেনার আগে ৩টি বিষয় দেখে নেওয়া ভীষণ জরুরি।

গুরুগ্রাম নিবাসী ক্যানসার চিকিৎসক ভরতিকা বিশ্বানীর মতে, বিজ্ঞাপনী প্রলোভনে পা দিয়ে টুথপেস্ট বাছাই না করাই ভাল। চিকিৎসক বলেন, ‘‘চাকচিক্যময় মোড়ক বা লেবেল থাকলেই যে তা মুখের যত্নের জন্য সেরা হবে—এমন কোনও কথা নেই। অনেক সময়ে সবচেয়ে সাধারণ বা সাদামাঠা পছন্দটিই আসলে অধিকতর বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য হয়ে থাকে।’’

কী কী দেখে টুথপেস্ট কেনা জরুরি?

১) ফ্লোরাইড হল একটি প্রাকৃতিক খনিজ উপাদান যা দাঁতের এনামেলকে শক্তিশালী করে, দাঁতের ক্ষয়কে প্রতিহত করে এবং ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে বাধা দিয়ে দাঁতকে সুরক্ষা দেয়। এটি দাঁতের উপর শক্তিশালী সুরক্ষা-আবরণ তৈরি করে, যা খাবার ও চিনি থেকে সৃষ্ট অ্যাসিডের নিয়মিত আক্রমণ থেকে দাঁতকে রক্ষা করে। এনামেল গঠনেও সাহায্য করে এই উপাদানটি। তাই দাম দিয়ে যে টুথপেস্টটি কিনছেন তাতে ১৩৫০-১৫০০ পিপিএম ফ্লোরাইড আছে কি না, তা যাচাই করে নিন।

২) টুথপেস্টের বাক্সে ‘চারকোল’, ‘ডিটক্স’, ‘এক্সট্রা ওয়াইটনিং’-এই সব লেখা থাকা মানেই যে সেই টুথপেস্ট খুব ভাল এমনটা নয়। ঝকঝকে দাঁত মানেই যে তার স্বাস্থ্য ভাল আছে, এমনটাও নয়। দাঁত সাদা করার উদ্দেশ্যে মাজনে সিলিকা, ক্যালশিয়াম কার্বোনেটের মতো উপাদানগুলি মেশানো থাকে। খুব বেশি মাত্রায় এগুলি মেশানো থাকলে তা দাঁত সাদা কতখানি করবে সে বিষয় সন্দেহ আছে, তবে দাঁতের ক্ষতি যে হবে, তা নিশ্চিত ভাবেই বলা যায়। এই সব উপকরণ মেশানো টুথপেস্ট ব্যবহার করার কারণে দাঁত শিরশিরানির সমস্যাও বেড়ে যায়।

৩) সোডিয়াম লরিল সালফেট (এসএলএস) হল একটি ফেনা উৎপাদনকারী উপাদান, যা অনেক টুথপেস্টেই থাকে। অনেকের ধারণা, এই উপকরণ থাকা মানেই টুথপেস্টটি খারাপ। তবে সেটা নয়, যাঁদের মুখে আলসার আছে, যাঁরা ড্রাই মাউথের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এসএলএস আছে এমন টুথপেস্ট ব্যবহার না করাই ভাল। বাকিদের মাজনে এসএলএস থাকলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

Teeth Care Teeth Whitening Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy