Advertisement
E-Paper

আলমারিতে টাকা রাখছেন! আশপাশে কোন পাঁচ জিনিস রাখলেই জলের মতো বয়ে যাবে সঞ্চিত অর্থ?

বাস্তুমতে, আলমারিতে কয়েকটি জিনিস রাখলে সেগুলির প্রভাবে ইতিবাচক শক্তি নষ্ট হয়। এমনকি, পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অনটন দেখা দেয় এবং জলের মতো টাকা খরচ হতে শুরু করে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:৩০

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুসারে, আলমারি হল মা লক্ষ্মী এবং ধনসম্পদের প্রতীক। আলমারির ভিতর অনেকের টাকা জমিয়ে রাখার অভ্যাস থাকে। কিন্তু টাকা জমাতে গিয়ে অজান্তে টাকা খরচ করার দরজা খুলে যায়। বাস্তুমতে, আলমারিতে কয়েকটি জিনিস রাখলে সেগুলির প্রভাবে ইতিবাচক শক্তি নষ্ট হয়। এমনকি, পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অনটন দেখা দেয় এবং জলের মতো টাকা খরচ হতে শুরু করে। আলমারিতে কোন পাঁচটি নির্দিষ্ট জিনিস রাখলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয় তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

পুরনো কাপড়

অনেকেই আলমারির এক কোনায় বাতিল, ছেঁড়া বা বহু পুরনো কাপড় জমিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ছেঁড়া বা নোংরা কাপড় নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এর ফলে রাহু এবং কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। ঘরে দরিদ্ৰতা আসে এবং উপার্জনের চেয়ে খরচ অনেক বেড়ে যায়।

ফাঁকা লকার

আলমারির যে ড্রয়ার বা লকারে আপনি টাকাপয়সা রাখেন, সেটি কখনও পুরোপুরি ফাঁকা রাখা উচিত নয়। লকার একদম শূন্য থাকলে তা আর্থিক শূন্যতা ও অভাবকে নির্দেশ করে। শুভ প্রতীক হিসাবে সেখানে অন্তত একটি রুপোর কয়েন, কিছু চাল বা সামান্য টাকা সব সময় রেখে দেওয়া প্রয়োজন।

ধারালো জিনিস

আলমারির ভিতর কাঁচি, ছুরি, ব্লেড অথবা মরচে ধরা কোনও লোহার জিনিস রাখা অত্যন্ত অশুভ। এই জিনিসগুলি গৃহবিবাদ তৈরি করে এবং নেতিবাচক শক্তি সৃষ্টি করে। তার সরাসরি প্রভাব পড়ে আপনার সঞ্চয়ের উপরেও। হঠাৎ করেই বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

কৃত্রিম গয়না

বাস্তুমতে, আসল সোনা বা রুপোর গয়নার সঙ্গে একই লকারে অনেকে ইমিটেশনের কৃত্রিম বা নকল গয়না রাখেন। নকল গয়না বাস্তুশাস্ত্রে অসারতা বা মিথ্যার প্রতীক ধরা হয়। তা আসল ধনের ইতিবাচক শক্তিকে কমিয়ে দেয় এবং অযথা খরচ বাড়িয়ে দেয়। নকল গয়না সব সময় আলাদা কোনও বাক্সে বা অন্য ড্রয়ারে রাখা প্রয়োজন।

ধার নেওয়া টাকা

যদি কারও কাছ থেকে টাকা ধার করে থাকেন, তবে তা আলমারির মূল লকারে আসল সঞ্চয়ের সঙ্গে রাখবেন না। এমনকি, ব্যাংক থেকে নেওয়া ঋণের কাগজপত্রও আলমারির টাকার ড্রয়ারে রাখা অনুচিত। এর ফলে ঋণের বোঝা আরও বাড়ে এবং জমানো টাকা ঋণের দায়ে খরচ হয়ে যায়।

Vastu Remedies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy