স্বপ্নে আমরা নানা জিনিস দেখে থাকি। বাস্তবের সঙ্গে স্বপ্নের জগতের কোনও মিল পাওয়া যায় না। সেই কারণে অধিকাংশ স্বপ্নকেই আমরা হাসির ছলে উড়িয়ে দিই। স্বপ্নে বাজে কিছু দেখলে সেটি নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। সামনে খারাপ কিছু হতে চলেছে কি না সেই ভয় আমাদের কুরে কুরে খায়। সমস্ত স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। শাস্ত্র তেমনটাই দাবি করে। বহু মানুষই ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখেন। সাপ নানা ভাবে আমাদের স্বপ্নে দেখা দেয়। স্বপ্নে সাপকে ভিন্ন ভঙ্গিমায় দেখার অর্থও ভিন্ন। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। সে সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
স্বপ্নে সাপ দেখার অর্থ:
সাপের তাড়া: স্বপ্নে সাপের তাড়া খেতে দেখার অর্থ আপনি যে কাজটি ফাঁকি দিতে চাইছেন, সেটি করে ফেলা। এ ক্ষেত্রে কোনও মানুষের সঙ্গে আটকে থাকা আলোচনা বা কোনও কাজকেও বোঝায়। এমন কিছু যা আপনি এড়িয়ে চলতে চাইছেন, সেটি যত তাড়াতাড়ি করে ফেলবেন, আপনারই ভাল হবে। স্বপ্নে সাপের তাড়া এটাই বোঝায়।
সাপের কামড়: স্বপ্নে সাপের কামড় খেতে দেখা মোটেই শুভ লক্ষণ নয়। এই স্বপ্ন আমাদের মনের গহীনে থাকা ভয়কে প্রকাশ করে। যেই পরিস্থিতি আমরা এড়িয়ে চলতে চাইছি, সেটিই কোনও ভাবে আমাদের ধরা দিতে পারে। স্বপ্নে সাপের কামড় খেতে দেখা তেমনটাই বোঝায়। আগত কোনও ঝগড়া বা সমস্যার ইঙ্গিত দেয় এই স্বপ্ন।
আরও পড়ুন:
সাপের খোলস ছাড়ানো: সাপের খোলস ছাড়ানোর স্বপ্ন দেখাকে শুভ লক্ষণ বলছে জ্যোতিষশাস্ত্র। এই স্বপ্ন জীবনে নতুন শুরুর ইঙ্গিত দেয়। আপনার মধ্যে লুকিয়ে থাকা কোনও নতুন প্রতিভার খোঁজ পেতে পারেন আপনি। সাপের খোলস ছাড়ানো তেমনটাই বোঝায়।
শান্ত সাপ: স্বপ্নে শান্ত সাপ দেখতে পাওয়াও অত্যন্ত শুভ। এই স্বপ্ন নিজের অন্তরে লুকিয়ে থাকা শক্তির সঙ্গে পরিচয় ঘটার ইঙ্গিত দেয়। আগত দিনে আপনি এমন কিছু করে ফেলবেন, যা আপনি নিজেও ভাবতে পারছেন না।
আরও পড়ুন:
মৃত সাপ: মৃত সাপের স্বপ্নে দেখা পাওয়া মোটেই শুভ বিষয় নয়। এটি হাতে থাকা কোনও কাজ খোয়া যাওয়ার ইঙ্গিত দেয়। আগত দিনে এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনার থেকে খুব পছন্দের কিছু কেড়ে নিতে পারে।