Advertisement
E-Paper

রাহুকে শান্ত না রাখলে ঘোর বিপদ! জীবনে সুখ-শান্তি বজায় রাখতে মানুন ছয় উপায়, ছায়া গ্রহ ক্ষতি করতে পারবে না

রাহুর দশা ভয়ঙ্কর। রাহুকে শান্ত রাখার জন্য তাই বিশেষ কিছু উপায় মেনে চলা জরুরি। অন্যথায় জীবন তছনছ হতে বিশেষ সময় লাগে না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০
rahu

—প্রতীকী ছবি।

রাহু যদি মনে করে কাউকে রাজা করে দেবে, তা হলে খুব সহজেই উক্ত ব্যক্তি রাজা হয়ে উঠতে পারেন। আবার কেউ যদি কোনও ভাবে রাহুকে অসন্তুষ্ট করে তা হলে তাঁর খারাপ হতেও সময় লাগে না। রাহুর দশা ভয়ঙ্কর। রাহুকে শান্ত রাখার জন্য তাই বিশেষ কিছু উপায় মেনে চলা জরুরি। অন্যথায় জীবন তছনছ হতে বিশেষ সময় লাগে না।

উপায়গুলো কী?

১) প্রতি দিন রান্নাঘরের মেঝেতে বসে কিছু না কিছু খাবার খান।

২) একটা কাচের গ্লাসে কিছুটা যব নিয়ে প্রথমে কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিন। তার পর সেই যব কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই ক্রিয়া অবশ্যই সকালের দিকে, অর্থাৎ সূর্যাস্তের আগে করতে হবে। এর ফলে রাহু খুবই সন্তুষ্ট হন।

৩) সাধ্যমতো তামার যে কোনও জিনিস দান করুন।

৪) গুড় এবং গম দান করলে রাহু খুবই প্রসন্ন হন।

৫) রুপোর যে কোনও গোলাকার জিনিস, অর্থাৎ রুপোর কয়েন, রুপোর বল বা আংটি নিজের কাছে রেখে দিন। এমন জায়গায় রাখুন যাতে অধিকাংশ সময় ওই গোলাকার জিনিস আপনার সঙ্গে থাকে।

৬) খারাপ সময় চললে সকালবেলা আর সন্ধ্যাবেলা বাড়িতে গঙ্গাজল ছেটান।

Rahu Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy