Advertisement
E-Paper

কিছু স্বপ্ন যেমন ভাল বার্তা দেয়, তেমনই আগত খারাপ সময়ের ইঙ্গিতও বোঝায়! খোঁজ দিলেন জ্যোতিষী

স্বপ্নশাস্ত্র জানাচ্ছে, স্বপ্ন অত্যন্ত অর্থবহ একটি জিনিস। স্বপ্নের ক্ষমতা রয়েছে আমাদের ভাগ্যের অবস্থা সম্বন্ধে হদিস দেওয়ার। ভাল না খারাপ, আগত দিনে আমাদের সঙ্গে কী ঘটতে চলেছে তা স্বপ্নের বিচার করেই বলে দেওয়া সম্ভব।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১২:০৯
dreaming

ছবি: এআই সহায়তায় তৈরি।

স্বপ্নের কোনও অর্থ হয় না। সাধারণ মানুষের সেটাই দাবি। অধিকাংশ ব্যক্তিই স্বপ্নে যা দেখেন তার অর্থ বুঝতে পারেন না। সেই কারণেই তেমন দাবি করেন। তবে শাস্ত্র কিন্তু এর বিপক্ষে মত দেয়। স্বপ্নশাস্ত্র জানাচ্ছে, স্বপ্ন অত্যন্ত অর্থবহ একটি জিনিস। স্বপ্নের ক্ষমতা রয়েছে আমাদের ভাগ্যের অবস্থা সম্বন্ধে হদিস দেওয়ার। ভাল না খারাপ, আগত দিনে আমাদের সঙ্গে কী ঘটতে চলেছে তা স্বপ্নের বিচার করেই বলে দেওয়া সম্ভব। স্বপ্নে কী দেখলে আমাদের সঙ্গে কী হতে পারে, জেনে নিন।

সাদা হাতি: স্বপ্নে সাদা হাতির দেখা পেলে বুঝতে হবে সুদিন আসতে চলেছে। এই স্বপ্ন অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। স্বপ্নে সাদা হাতির দেখা পেলে বুঝবেন আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন। হঠাৎ প্রাপ্তিও হতে পারে।

সূর্যোদয়: ঘুমের মধ্যেই দেখছেন আকাশে সূর্য উঠছে। এমনটা হলে বুঝতে হবে সফলতার হাতছানি পেতে চলেছেন শীঘ্রই। বহু দিন ধরে যে সুযোগের অপেক্ষায় রয়েছেন, সেই সুযোগ এ বার আপনার দ্বারে এসে কড়া নাড়বে বলে মনে করা হচ্ছে।

মন্দির: স্বপ্নে মন্দিরের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন আমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখলে বুঝবেন আপনার আটকে থাকা কাজ শীঘ্রই মিটে যেতে চলেছে।

সাপের কামড়: বহু মানুষই সাপ কামড় খাওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন মোটেই শুভ নয়। এমনটা দেখলে সতর্ক হওয়া জরুরি। মনে করা হয়, সাপের কামড় খাওয়ার স্বপ্ন দেখা মানে কাছের মানুষের থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়া। হয়তো কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছেন।

ডুবে যাওয়া: ডুবে যাওয়ার স্বপ্ন দেখা মোটেই শুভ নয়। এই স্বপ্ন দেখলে ভয় পাওয়াও অস্বাভাবিক কিছু নয়। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কোনও দুর্যোগ ঘটতে চলেছে। আগত দিনে আপনার সঙ্গে এমন কিছু হতে পারে যার ফলে আপনি ভেঙে পড়তে পারেন।

Dream Astrology Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy