জীবনে প্রচুর অর্থ আয়ের স্বপ্ন সকলেরই থাকে। তবে ধনী তো কেবলমাত্র স্বপ্ন দেখলেই হওয়া যায় না। তার জন্য প্রয়োজন হয় পরিশ্রমের। কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরও যথেষ্ট পরিমাণে টাকাপয়সা উপার্জন এবং সঞ্চয়, কোনওটাই করা যাচ্ছে না। এর ফলে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থসঙ্কট থেকে রেহাই পাওয়ার নানা টোটকার কথা শাস্ত্রে বলা রয়েছে। সেগুলি সঠিক নিয়ম মেনে পালন করলে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন:
টোটকা:
১) অনেকেই রয়েছেন যাঁরা টাকা ব্যাগে রাখার সময় সোজা করে রখেন না, টাকা মুড়িয়ে অগোছালো ভাবে রেখে দেন। এই রকম করলে রাহুদোষ সৃষ্টি হয়। যার ফলে টাকাপয়সার উন্নতিতে ব্যাঘাত আসে। টাকা ব্যাগে সব সময় গুছিয়ে সুন্দর করে রাখতে হয়।
২) টাকা গোনার সময় কখনওই হাতে থুতু লাগিয়ে গুনতে নেই। অনেকেই টাকা গোনার সময় এই ভুল করে থাকেন। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। যদি বেশি টাকা গুনতে হয়, সে ক্ষেত্রে জল নিয়ে নেওয়াটাই শ্রেয়।
আরও পড়ুন:
৩) বাসি কাপড়ে টাকায় হাত দেওয়া উচিত নয়।
৪) খাবার খেতে খেতে এঁটো হাতে টাকায় কখনওই হাত দিতে নেই।