Advertisement
E-Paper

রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেমের উৎসব ঝুলনযাত্রা! চলতি বছর কবে শুরু হচ্ছে ঝুলন? শেষ কবে?

দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে ঝুলন উৎসবের সূচনা হয়। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ ভারতের বিভিন্ন স্থানে এবং ভারতের বাইরেও পৃথিবীর বিভিন্ন স্থানে ঝুলন পালিত হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১১:৫২
jhulan

—প্রতীকী ছবি।

রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলনযাত্রা। হিন্দুমতে বিশ্বাসীদের, বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন। লোকবিশ্বাস মতে, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ ভারতের বিভিন্ন স্থানে এবং ভারতের বাইরেও পৃথিবীর বিভিন্ন স্থানে ঝুলন পালিত হয়। এক কথায় বলতে গেলে, যেখানেই বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেখানেই এই উৎসব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের অঙ্গ। একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী ২৩ অগস্ট, রবিবার শ্রীশ্রী ঝুলনযাত্রা আরম্ভ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

একাদশী তিথি আরম্ভ–

বাংলা– ৫ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ২২ অগস্ট, শনিবার।

সময়– মধ্যরাত ২টো ২ মিনিট।

একাদশী তিথি শেষ–

বাংলা– ৬ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ২৩ অগস্ট, রবিবার।

সময়– ভোর ৪টে ১৯ মিনিট।

সকাল ৯টা ৩৩ মিনিটের মধ্যে গান্ধর্বাচরিত এবং প্রদোষে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩৫ মিনিটের মধ্যে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

একাদশী তিথি আরম্ভ–

বাংলা– ৪ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ২২ অগস্ট, শনিবার।

সময়– রাত ১টা ৫৭ মিনিট ৪১ সেকেন্ড।

একাদশী তিথি শেষ–

বাংলা– ৫ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ২৩ অগস্ট, রবিবার।

সময়– মধ্যরাত ৩টে ৫৯ মিনিট ২২ সেকেন্ড।

সকাল ৯টা ৩১ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে গান্ধর্বাচরিত এবং রাতে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ।

২৮ অগস্ট শুক্রবার ঝুলনযাত্রা সমাপন।

Jhulan Yatra Jhulan Purnima Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy