Advertisement
E-Paper

বিনামূল্যে পেট্রল, ৫০০ টাকার নোট বিলি করা পঞ্জাবের সেই ব্যবসায়ী এ বার দেবেন ১০০০ আইফোন!

অমৃতসরের ব্যবসায়ী রাকেশ এক জন নেটপ্রভাবীও। তিনি ‘রাজা ডি কিং’ নামে পরিচিত। ভিডিয়োবার্তায় রাকেশ জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিনামূল্যে আইফোন বিলি করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪
1,000 iPhones up for grabs at Punjab businessman\\\\\\\'s

বিনামূল্যে আইফোন বিলির ঘোষণা পঞ্জাবের ব্যবসায়ী রাকেশ ত্রেহানের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পঞ্জাবের ব্যবসায়ী রাকেশ ত্রেহানের আইফোন বিলির ঘোষণা সাড়া ফেলেছে। এই কর্মসূচির নাম ‘আইফোন লঙ্গর’। ধাপে ধাপে পঞ্জাবের বিভিন্ন শহরে আইফোন বিলি করবেন রাকেশ। এক ভিডিয়োবার্তায় তিনি জানিয়েছেন, আইফোন ১৭ এবং তার উপরের ম়ডেলগুলিই শুধুমাত্র বিলি করা হবে!

অমৃতসরের ব্যবসায়ী রাকেশ এক জন নেটপ্রভাবীও। তিনি ‘রাজা ডি কিং’ নামে পরিচিত। ভিডিয়োবার্তায় রাকেশ জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিনামূল্যে আইফোন বিলি করা হবে। তবে কোনও লুকোছাপা নয়, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সামনেই আইফোন বিলি করবেন রাকেশ। প্রশ্ন উঠছে, কারা পাবেন এই আইফোন? রাকেশ জানান, এই কর্মসূচির জন্য একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আইফোন পাওয়ার যোগ্যতা একটাই। ওই গ্রুপে লিখতে হবে ‘জয় মাতা দি’। যাঁরা যাঁরা ওই ‘জয় মাতা দি’ লিখবেন, তাঁদের থেকেই বাছাই করে বিলি করা হবে আইফোন। বিজয়ীদের ফোন করে জানানো হবে।

প্রথমে ঠিক ছিল আইফোন ১৬ বিলির কথা। তবে পরে মত বদলান রাকেশ। আপাতত চণ্ডীগড় এবং মোহালিতে এই কর্মসূচি হবে। পরে আরও সম্প্রসারণ করতে চান রাকেশ। তাঁর দাবি, ইতিমধ্যেই ১০০টি আইফোন ১৭ অর্ডার দেওয়া হয়েছে। আলোচনা সাপেক্ষে সেটা এক হাজারে পৌঁছোবে। প্রাথমিক ভাবে পরিকল্পনা ছিল চণ্ডীগড়ে ১০০টি এবং মোহালিতে ২০০টি আইফোন বিনামূল্যে বিলি করবেন রাকেশ। অপব্যবহার রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ধাপে ধাপে আইফোন বিলির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অতীতেও এমন ধরনের নানা কর্মসূচি করেছেন রাকেশ। সাম্প্রতিক কালে পঞ্জাবের কয়েকটি পেট্রল পাম্প থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে জ্বালানি বিতরণ করেন তিনি। সেই সময় রাকেশ জানিয়েছিলেন, দুই বা তিন চাকার গাড়ির জন্য ৫০০ টাকার এবং চার চাকার জন্য ১,০০০ টাকার পেট্রল কুপন বিলি করেছেন। তার আগে চণ্ডীগড়ের একটি মন্দিরের বাইরে ৫০০ টাকার নোট বিলি করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন রাকেশ।

iphone Punjab

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy