Advertisement
E-Paper

মৃগীরোগে আক্রান্ত হওয়ার ভান! তামিলনাড়ুতে জেল ভেঙে ১৭ বন্দি পালালেন! গ্রেফতার এক, বাকি বন্দিদের খোঁজে তল্লাশি জারি

সোমবার গভীর রাতে থেনির আন্দিপাত্তি থেক্কমপত্তি জেলের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ১৭ জন বিচারাধীন বন্দিকে একটি সেলেই রাখা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১১:০৯
ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

তামিলনাড়ুর থেনিতে জেল ভেঙে পালালেন ১৭ বন্দি। এক জনকে জেলের পিছনের জঙ্গল থেকে ধরতে পারলেও বাকি ১৬ জনের নাগাল পায়নি পুলিশ। তাঁদের খোঁজে ১৭টি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। পড়শি রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে। সীমানায় আঁটোসাঁটো করা হয়েছে নজরদারি।

সোমবার গভীর রাতে থেনির আন্দিপাত্তি থেক্কমপত্তি জেলের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ১৭ জন বিচারাধীন বন্দিকে একটি সেলেই রাখা হয়েছিল। প্রাথমিক ভাবে সন্দেহ, পালানোর পরিকল্পনা চলছিল অনেক দিন ধরেই। সোমবার রাতে এক বন্দি আচমকা ‘অসুস্থ’ হয়ে পড়েন। বন্দিরা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। সেই চিৎকার শুনে দুই কারারক্ষী এবং এক কারাকর্তা ছুটে আসেন। সেলের দরজা খুলে ভিতরে ঢুকে তাঁরা দেখেন, এক বন্দি ‘মৃগী আক্রান্ত’ হয়েছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বাকি বন্দিরা।

ইনস্পেক্টর জেনারেল (আইজি) বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, আসলে ওটা ছিল মৃগী আক্রান্ত হওয়ার ভান। দুই কারারক্ষী এবং কারাকর্তা ভিতরে ঢুকে ‘অসুস্থ’ বন্দিকে বার করার চেষ্টা করছিলেন সেই সময়েই তাঁদের উপর হামলা হয়। তিন জনকে মারধর করে বন্দিরা সকলে একসঙ্গে জেল থেকে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে জেলরক্ষীরা ১৭ জনের পিছু ধাওয়া করেন। এক জনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। ধৃত মাদুরাইয়ের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, পড়শি জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। ইদ্দুকি, মাদুরাই এবং দিন্দিগুলে ১৬টি জায়গায় পুলিশচৌকি বানিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পলাতক বন্দিদের ছবি ছাপিয়ে থেনি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Prisoners

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy