Advertisement
E-Paper

এনকাউন্টার এ বার হরিয়ানার গুরুগ্রামে! গভীর রাতে গুলির লড়াইয়ে নিহত চার গ্যাংস্টার, আহত তিন পুলিশকর্মীও

হরিয়ানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে প্রায় ৬০ রাউন্ড গুলি চলে।

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ১১:০৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরিয়ানার গুরুগ্রামে পুলিশি এনকাউন্টারে নিহত হলেন চার গ্যাংস্টার। গুলিবিদ্ধ আরও এক জন। বৃহস্পতিবার রাতে গুলির লড়াইয়ে জখম হয়েছেন তিন পুলিশকর্মীও! হতাহতেরা সকলেই কুখ্যাত দীপক নন্দাল গ্যাং-এর সদস্য বলে পুলিশের দাবি।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে প্রায় ৬০ রাউন্ড গুলি চলে। প্রকাশিত প্রতিবেদনে দাবি, সূত্র মারফত গুরুগ্রাম পুলিশের অপরাধ দমন শাখা খবর পেয়েছিল যে, ওই এলাকায় একটি সন্দেহজনক স্করপিও এসইউভি-তে সশস্ত্র কয়েক জন ঘোরাফেরা করছেন। আরোহীরা কোন অপরাধচক্রের, সে বিষয়েও তথ্য মেলে।

সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। গুরুগ্রাম পুলিশের অপরাধদমন বিভাগের (ক্রাইম ব্রাঞ্চ) ডেপুটি কমিশনার জানান, পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই সশস্ত্র দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছিলেন। এর পর গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার হামলাকারীর। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বিদেশে আত্মগোপনকারী ওয়ান্টেড গ্যাংস্টার দীপকের থেকে বারবার তোলাবাজির হুমকি পাচ্ছিলেন। ফলে তিনি হামলার ‘সম্ভাব্য লক্ষ্য’ হতে পারেন বলে অনুমান করে বাড়ির উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ।

Haryana Haryana Police Gurugram Firing Gurugram Encounter Police Encounter

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy