Advertisement
E-Paper

সিলিন্ডার ফেটে মুম্বইয়ের হোটেলে আগুন, মৃত ৮

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন মুম্বইয়ের হোটেলে। শুক্রবার বিকেলের দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত আট জনের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ১৬:৩২

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন মুম্বইয়ের হোটেলে। শুক্রবার বিকেলের দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত আট জনের।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর এক আধিকারিক জানিয়েছেন, এ দিন বিকেলে আচমকাই পশ্চিম কুরলার সিটি কিনারা হোটেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায়। মৃতদের মধ্যে এক জন মহিলা। এঁদের মধ্যে অধিকাংশই ওই হোটেলের কর্মী বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন বহু জন। আহতদের নিকটবর্তী ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুনের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১২টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

8 persons gas cylinder explosion mumbai hotel hotel city kinara kurlawest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy