E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ঘুষ: সিবিআই কর্তা গ্রেফতার

শনিবার গভীর রাতে দিল্লির কনট প্লেসের একটি রেস্তরাঁয় তিন লক্ষ টাকা ঘুষ লেনদেনের সময়ে কুলদীপ সিংহ নামে দিল্লির সিবিআই দফতরের ব্যাঙ্কিং সিকিয়োরিটি এবং জালিয়াতি দমন বিভাগের ওই অফিসার হাতেনাতে ধরা পড়েন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৮:৫৩

—প্রতীকী চিত্র।

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতা ও দিল্লির সিবিআইয়ের যৌথ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হলেন এক আইনজীবী, এক হাওয়ালা কারবারি এবং জনৈক সিবিআই অফিসার। তদন্তকারীদের সূত্রের খবর, শনিবার গভীর রাতে দিল্লির কনট প্লেসের একটি রেস্তরাঁয় তিন লক্ষ টাকা ঘুষ লেনদেনের সময়ে কুলদীপ সিংহ নামে দিল্লির সিবিআই দফতরের ব্যাঙ্কিং সিকিয়োরিটি এবং জালিয়াতি দমন বিভাগের ওই অফিসার হাতেনাতে ধরা পড়েন। তদন্তকারীরা জানান, একটি মামলায় অভিযুক্ত হাওয়ালা কারবারি আদিত্য গুপ্ত নামে এক আইনজীবী মারফত সিবিআই অফিসার কুলদীপ সিংহের সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত-তালিকা থেকে রেহাই দিতে কুলদীপ মোটা টাকা চেয়েছিলেন। তার একাংশ হস্তান্তরের সময়েই তিন জন ধরা পড়েছেন। সিবিআই সূত্রের খবর, সপ্তাহখানেক আগে কলকাতা থেকে লেনদেনের আগাম খবর পেয়ে দিল্লির সদর দফতরে যোগাযোগ করা হয়। শনিবার রাত ৯টা থেকে ঘিরে ফেলা হয়েছিল কনট প্লেসের রেস্তরাঁর চারদিক। রবিবার ধৃতদের দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ সিবিআই কোর্টে পেশ করা হয়, খবর সূত্রের।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy