E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কুকুরের খোঁজ দিলে ৫০ হাজার

দীপায়ন ঘোষ এবং কস্তুরী পাত্র সম্প্রতি আগরায় ছুটি কাটাতে গিয়েছিলেন। দু’টি পোষা কুকুরকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে। ১ নভেম্বর তাঁরা একটি নামী হোটেলে ওঠেন এবং কুকুরগুলির দেখভালের দায়িত্ব দেন হোটেলের কর্মীদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৭:৫১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগরার হোটেল থেকে হারিয়ে গিয়েছে পোষ্য সারমেয়। তার খোঁজ দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন দিল্লির এক বাঙালি দম্পতি।

দীপায়ন ঘোষ এবং কস্তুরী পাত্র সম্প্রতি আগরায় ছুটি কাটাতে গিয়েছিলেন। দু’টি পোষা কুকুরকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে। ১ নভেম্বর তাঁরা একটি নামী হোটেলে ওঠেন এবং কুকুরগুলির দেখভালের দায়িত্ব দেন হোটেলের কর্মীদের। সেই বাবদ দু’হাজার টাকাও দেন তাঁরা। ৩ নভেম্বর ফতেপুর সিক্রি থেকে ফিরে এসে তাঁরা দেখেন যে, একটি কুকুর নেই। কুকুরটিকে শেষবার তাজমহল মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল বলে খবর মেলে।

ওই দম্পতি প্রথমে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। দুই দিন পরেও কোনও খোঁজ না আসায় তাঁরা পুরস্কারমূল্য বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দেন। তা ছাড়া প্রায় ৩০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ স্ক্যান করতে ৩০ জনেরও বেশি লোককে নিযুক্ত করেন তাঁরা। আগরার সহকারী পুলিশ কমিশনার (তাজ সিকিয়োরিটি) সৈয়দ আরিব আহমেদ জানিয়েছেন, ‘স্মার্ট সিটি’ ক্যামেরার ফুটেজে দেখা কুকুরটিকে শাহজাহান গার্ডেনের দিকে যেতে
দেখা গিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
pet dog Missing Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy