E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভারতীয় ছাত্রী খুন

অভিযোগ, সাদারুল সাওয়ারিয়ার মাথায় ল্যাপটপ দিয়ে আঘাত করেন। ওই ছাত্র কেরলের মলপ্পুরম জেলার বাসিন্দা। সাওয়ারিয়ার সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ত সে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৮:৩৯

—প্রতীকী চিত্র।

উজ়বেকিস্তানে সহপাঠীর হাতে খুন হয়েছেন এক ভারতীয় মেডিক্যাল ছাত্রী। কেরলের বাসিন্দা ২১ বছর বয়সি সাওয়ারিয়া বসন্ত উজ়বেকিস্তানের বুখারা স্টেট মেডিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, বার বার ধর্ম পরিবর্তনের জন্য সাওরিয়ার উপরে চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু ওই ছাত্রী রাজি না-হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সাদারুল আনাম নামে ২২ বছরের এক ছাত্রকে গ্রেফতার করেছে উজ়বেকিস্তানের পুলিশ। অভিযোগ, সাদারুল সাওয়ারিয়ার মাথায় ল্যাপটপ দিয়ে আঘাত করেন। ওই ছাত্র কেরলের মলপ্পুরম জেলার বাসিন্দা। সাওয়ারিয়ার সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ত সে। নিহত ছাত্রীর মরদেহ দেশে ফেরানোর পরে পরিবারের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় বার ময়না তদন্ত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। এদিকে, কেরলের হারিপ্পাড পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে। সাদারুলকে ভারতে এনে কেরলের আদালতে বিচার করার দাবি করেছে সাওয়ারিয়ার পরিবার।

কেরল পুলিশ সূত্রে খবর, তরুণীকে যে প্রবল নির্যাতনের শিকার হতে হয়েছে তাতে সন্দেহ নেই। কারণ, তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সাওয়ারিয়ার পরিবারের দাবি, ঝগড়ার জেরে সাদারুল সাওয়ারিয়াকে খুন করেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
police investigation Death Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy