E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভিডিয়ো গেম

২৭ বছর বয়সি এক ইঞ্জিনিয়ার যন্তর মন্তরকে কেন্দ্র করে একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো গেম তৈরি করেছেন। গত ২ অক্টোবর এই আন্দোলন শুরু হওয়ার পরে সুরজ কুশওয়া ‘যন্তর মন্তর চলো’ নামে ওই ভিডিয়ো গেম তৈরি করেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৭:৪৬

—প্রতীকী চিত্র।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে যখন আন্দোলনের ঢেউ উঠেছে এবং বিক্ষোভ আটকাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, ঠিক সেই সময়েই ২৭ বছর বয়সি এক ইঞ্জিনিয়ার যন্তর মন্তরকে কেন্দ্র করে একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো গেম তৈরি করেছেন। গত ২ অক্টোবর এই আন্দোলন শুরু হওয়ার পরে সুরজ কুশওয়া ‘যন্তর মন্তর চলো’ নামে ওই ভিডিয়ো গেম তৈরি করেছেন। যাঁরা খেলবেন, তাঁরা হয় আন্দোলনকারী বা দিল্লি পুলিশের অফিসার, কোনও একটি হওয়ার বিকল্প বাছতে পারেন। মধ্য দিল্লির যন্তর মন্তরে ধর্নার জন্য বিক্ষোভকারীদের অবশ্যই মিছিলে অন্যদের অন্তর্ভুক্ত করতে হবে এবং ব্যারিকেড ভাঙতে হবে। যাঁরা পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেবেন, তাঁরা লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে, বিক্ষোভকারীদের আটক করে বাসে তুলতে পারবেন। কুশওয়ার কথায়, “যাঁরা সরকারকে সমর্থন করেন, তাঁরাও এতে খুশি, কারণ তাঁরা বিক্ষোভকারীদের মারধর করতে পারবেন।” তিনি জানান, বৃহস্পতিবার একই সময়ে ২০০০ জন গেমটি খেলেছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
video game Jantar Mantar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy