E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডুবে যাওয়া ২২ নাবিকের খোঁজে তল্লাশি চলছে

ডুবে যাওয়া জাহাজটিতে নাবিকদের মধ্যে ২০ জন চিনের, তিন জন মায়ানমারের এবং এক জন বাংলাদেশের নাগরিক ছিলেন। উদ্ধারের কাজে গতি বাড়িয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ০৮:০২
পারাদ্বীপ উপকূলের কাছে জাহাজডুবি।

পারাদ্বীপ উপকূলের কাছে জাহাজডুবি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবির ঘটনায় তল্লাশি অভিযান আরও জোরদার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পারাদ্বীপ থেকে ২৩০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাধারী ‘এমভি ওশান উইনার’ নামের ওই পণ্যবাহী জাহাজটি গত কাল ডুবে যায়। তাতে ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটিতে নাবিকদের মধ্যে ২০ জন চিনের, তিন জন মায়ানমারের এবং এক জন বাংলাদেশের নাগরিক ছিলেন। উদ্ধারের কাজে গতি বাড়িয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজগুলিকে সহায়তার জন্য আবেদন জানানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, গত কাল রাত ৮টা নাগাদ ‘এমটি আইসোপস’ পৃথক দু’টি লাইফ র‌্যাপফ্ট থেকে দু’জন ক্রু সদস্যকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘‘দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের পদমর্যাদা ও পরিচয় সম্পর্কে খোঁজখবরকরা হচ্ছে।”

উপকূলরক্ষী বাহিনীর তরফে আজ জানানো হয়েছে, নিখোঁজ বাকি ক্রু সদস্যদের সন্ধানে তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী এক্স-এ লিখেছে, ‘উদ্ধার অভিযান চলছে’।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Paradip Port Ship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy