Advertisement
E-Paper

জ্ঞানেশের ইস্তফার দাবিতে মুম্বই থেকে শুরু সিজেপি-র ‘জেল ভরো’ আন্দোলন! শিবাজি পার্কে নসীরুদ্দীন, শবানারা

সিজেপি-র কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না। তবে দুপুর থেকে শিবাজি পার্কে ভিড় বাড়তে শুরু করে। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও আঁটসাঁট করেছে মুম্বই পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৮:৩৪
Abhijeet Dipke leads Cockroch Janta Party\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s protest at Mumbai\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Shivaji Park

(বাঁ দিকে) মুম্বইয়ের শিবাজি পার্কে অভিজিৎ দীপকে-কে জড়িয়ে ধরেন নসীরুদ্দীন শাহ। সিজেপি-র আন্দোলন মঞ্চে শবানা আজ়মী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মুম্বইয়ের শিবাজী পার্কে শুরু হয়েছে ককরোচদের ‘জেল ভরো আন্দোলন’। সিজেপির সেই মঞ্চে পৌঁছোলেন বর্ষীয়ান অভিনেতা নসীরুদ্দীন শাহ। তাঁকে দেখে মাথা নত করে অভিবাদন জানালেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁকে বুকে জড়িয়ে ধরলেন নসীরুদ্দীন। শুধু নসীরুদ্দীন নন, সঙ্গীত পরিচালক বিশাল দদলানী, অভিনেত্রী শবানা আজ়মী-সহ আরও অনেক বলিউড তারকাকে দেখা গেল শিবাজী পার্কে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের ইস্তফার দাবিতে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ভাবে সুর চড়িয়ে যাচ্ছে সিজেপি। জ্ঞানেশের ইস্তফার জন্য গত ২৪ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচেরা। পরের দিন, সিজেপি নেতা দীপকে ঘোষণা করেন, সময়সীমার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা না দিলে, আগামী ২ অক্টোবর থেকে ফের আন্দোলন শুরু করবেন তাঁরা। জ্ঞানেশ ইস্তফা না-দেওয়ায় শুক্রবার বিকেল থেকে মুম্বইয়ে সিজেপি শুরু করল তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। সেই মঞ্চ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ‘জেলে ভরার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দীপকে।

সিজেপি-র কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না। মুম্বই পুলিশের যুক্তি ছিল, বম্বে হাই কোর্টের ২০১৩ সালের নির্দেশ অনুযায়ী শিবাজী পার্কে সাধারণ ভাবে কোনও জমায়েত নিষিদ্ধ। যদিও সিজেপি প্রধান দীপকে জানিয়েছেন, দেশের বাণিজ্যিক রাজধানীতে আন্দোলন তাঁরা করবেনই। সেইমতো মুম্বই দিয়ে শুরু হল সিজেপি-র ‘জেল ভরো’ আন্দোলন।

মুম্বইয়ের শিবাজী পার্কে সিজেপি-র কর্মসূচিতে জমায়েত।

মুম্বইয়ের শিবাজী পার্কে সিজেপি-র কর্মসূচিতে জমায়েত। ছবি: পিটিআই।

দুপুরের পর থেকেই শিবাজী পার্কে ভিড় বাড়তে শুরু করে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থাও আঁটোসাঁটো করেছে মুম্বই পুলিশ। ট্রেন, বাস, মেট্রোর যাত্রীদের একটা ব়ড় অংশের গন্তব্যই শিবাজী পার্ক। হাতে জাতীয় পতাকা, পোস্টার। মুখে স্লোগান। বিকেল গড়াতেই ভিড় হাজার ছাড়িয়ে যায়। সময় যত গড়াতে থাকে সেই সংখ্যাও বাড়তে থাকে। অনেকেই মিছিল করে শিবাজী পার্কে জড়ো হয়েছেন।

পরবর্তী পর্যায়ে জ্ঞানেশের ইস্তফার দাবিতে কলকাতা, বেঙ্গালুরু ও গোয়ায় পালিত হবে ‘জেল ভরো’ কর্মসূচি। দীপকে জানিয়েছেন, চলতি মাসের শেষে তাঁরা ফের দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনে নামবেন। জ্ঞানেশের ইস্তফা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, ঠিক যে ভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত যন্তর মন্তর থেকে নিট-এর প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন চলেছিল। অন্য দিকে, মুম্বইয়েই চলছে সিজেপি-বিরোধী বিক্ষোভও। সেই জমায়েত থেকে উঠছে দীপকে এবং অন্য সিজেপি নেতানেত্রীর বিরুদ্ধে স্লোগান। বিক্ষোভকারীরা নিজেদের ‘জেন নেক্সট মুম্বই’-এর সদস্য বলে পরিচয় দিচ্ছেন।

CJP Cockroach Janta Party Abhijeet Dipke Gyanesh Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy