E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রাপ্তবয়স্ক সন্তান বাবা মায়ের সম্পত্তি নয়: বম্বে হাই কোর্ট

তরুণী ১৭ বছর বয়সে প্রথম বার বাড়ি থেকে বেরিয়ে গেলে মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। ফের তিনি বেরিয়ে যান। তিনি এখন সাবালিকা হওয়ায় ও স্বেচ্ছায় যুবকের সঙ্গে থাকছেন জানানোয় মায়ের আর্জি খারিজ হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ০৮:৪৬

—প্রতীকী চিত্র।

প্রাপ্তবয়স্ক সন্তানেরা স্বাধীন ব্যক্তি, বাবা-মায়ের ‘সম্পত্তি’ নন— বেআইনি ভাবে জোর করে আটকে রাখার অভিযোগ তুলে দায়ের করা হেবিয়াস কর্পাস আর্জির শুনানিতে জানাল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। স্বেচ্ছায় এক যুবকের সঙ্গে থাকা সাবালিকা তরুণীকে মায়ের জিম্মায় ফেরানোর আবেদন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ, সাবালিকার জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। ‘বেআইনি হেফাজত’ প্রমাণিত না হওয়ায়এ ক্ষেত্রে হেবিয়াস কর্পাসপ্রযোজ্য নয়।

নাগপুরের ওই তরুণী ১৭ বছর বয়সে প্রথম বার বাড়ি থেকে বেরিয়ে গেলে মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। ফের তিনি বেরিয়ে যান। তিনি এখন সাবালিকা হওয়ায় ও স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে থাকছেন জানানোয় মায়ের আর্জি খারিজ হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
court case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy