E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সুখেন্দুর প্রস্তাবে রাজ্যের প্রশংসা 

দীর্ঘদিন পরে রাজ্যসভায় প্রশ্ন জমা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। জলসম্পদ মন্ত্রীকে এই প্রশ্ন করেন। আর জি কর কাণ্ডের পরে প্রথম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৭:৩৯
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। —ফাইল চিত্র।

আর জি কর কাণ্ডের জেরে দলীয় নেতৃত্বের সঙ্গে তিক্ততা তৈরি হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের। কিন্তু তা ক্রমশ প্রশমিত। দীর্ঘদিন পরে আজ রাজ্যসভায় প্রশ্ন জমা দেন তিনি। জলসম্পদ মন্ত্রীকে এই প্রশ্ন করেন। আর জি কর কাণ্ডের পরে প্রথম।

সেখানে রাজ্য সরকারের সদর্থক ভূমিকার কথাই তুলে ধরেছেন সুখেন্দুশেখর। তাঁর কথায়, ২০১৮ সালের এশিয়ান ডেভেলপমেন্ট ব‍্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি আর্সেনিক প্রভাবিত জনপদ ও জনসংখ্যা ছিল পশ্চিমবঙ্গে, যথাক্রমে ৮০০০ ও ১ কোটিরও বেশি। এর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ‍্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে একাধিক ব‍্যবস্থা নেয়। তাঁর প্রশ্ন, কলকাতায় ন‍্যাশনাল ইনস্টিটিউট ফর ওয়াটার অ‍্যান্ড স‍্যানিটেশন তৈরি করার পরে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কী কার্যকর পদক্ষেপ করেছে? তাঁর বক্তব্য, বিশেষত প্রতিবেশী দেশের সঙ্গে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গার জলবণ্টনের ফলে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে ভূগর্ভের জলস্তর কমে যাওয়ায় পানীয় জলে আর্সেনিক আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sukhendu Sekhar Roy TMC Rajya Sabha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy