E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ঐশীর গ্রেফতারি পরোয়ানা খারিজ

মঙ্গলবার আচমকা দিল্লি পুলিশ ঐশীকে গ্রেফতার করতে সিপিএমের সদর দফতরে হাজির হয়েছিল। যদিও সিপিএম নেতাদের বাধায় পুলিশ ফিরে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৬:৪৬
ঐশী ঘোষ।

ঐশী ঘোষ। — ফাইল চিত্র।

ঐশী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। পাঁচ বছর আগে বঙ্গভবনের সামনে বিক্ষোভের একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় এসএফআই নেত্রী ঐশীর বিরুদ্ধে এপ্রিল মাসে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তা নিয়েই মঙ্গলবার আচমকা দিল্লি পুলিশ ঐশীকে গ্রেফতার করতে সিপিএমের সদর দফতরে হাজির হয়েছিল। যদিও সিপিএম নেতাদের বাধায় পুলিশ ফিরে যায়। বুধবারই তাতে আদালত স্থগিতাদেশ জারি করেছিল। বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টের ম্যাজিস্ট্রেট বিজয়শ্রী রাঠৌর এক হাজার টাকা জরিমানা করে গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেন। যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির আন্দোলনে ঐশী অন্যতম প্রধান মুখ ছিলেন। সিপিএম নেতাদের অভিযোগ, সেই কারণেই দিল্লি পুলিশ এমন মামলাকে হাতিয়ার করেছিল, যাতে সাধারণত পুলিশ কাউকে গ্রেফতার করতে যায় না। মূলত কোর্টে হাজিরা নিশ্চিত করতেই পরোয়ানা জারি হয়। কোর্ট তা খারিজ করে দেওয়ার পরে ঐশী বলেন, ‘‘এত দিন দিল্লি পুলিশ মামলার তথ্যপ্রমাণই আমাদের দেয়নি।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SFI court case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy