E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সুভাষের চিতাভস্ম দেশে ফেরাতে আর্জি অনিতার

নেতাজির জন্মদিবসের প্রাক্কালে আরও এক বার তাঁর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানালেন কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে তিনি লিখেছেন, ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও সুভাষচন্দ্র বসুর পার্থিব অবশেষ মাতৃভূমি থেকে ‘নির্বাসিত’ অবস্থায় রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:৩৪
অনিতা বসু পাফ।

অনিতা বসু পাফ। —ফাইল চিত্র।

সুভাষচন্দ্র বসুকে এক বার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান ও ঘৃণা করেন। তিনি বলেছিলেন, “নির্বাসনে থাকা।” এই কথাটি উল্লেখ করে নেতাজির জন্মদিবসের প্রাক্কালে আরও এক বার তাঁর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানালেন কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে তিনি লিখেছেন, ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও সুভাষচন্দ্র বসুর পার্থিব অবশেষ মাতৃভূমি থেকে ‘নির্বাসিত’ অবস্থায় রয়েছে। অনিতা মনে করিয়েছেন, টোকিয়োতে বসবাসকারী ভারতীয়দের অনুরোধে রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত নেতাজির পার্থিব অবশেষ ‘কয়েক মাসের জন্য’ নিরাপদে সংরক্ষণ করতে সম্মত হয়েছিলেন। সেই থেকে ৮০ বছরেরও বেশি অতিক্রান্ত। অনিতার আর্জি, সুভাষচন্দ্রের চিতাভস্ম চূড়ান্ত ও উপযুক্ত শেষকৃত্যের জন্য ভারতে ফিরিয়ে আনা হোক। যদিও বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কি না, তা নিয়ে এখনও নানা মত রয়ে গিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Anita Bose Pfaff Netaji Subhas Chandra Bose

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy