Advertisement
E-Paper

গুরুতর অসুস্থ অণ্ণা হজারে, ৮৯ বছরের সমাজসৈনিকের কিডনিতে সংক্রমণ, ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে

সূত্রের খবর, মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অণ্ণা। সেখানেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর পরেই সোমবার তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ২৩:২৯
অণ্ণা হজারে।

অণ্ণা হজারে। — ফাইল চিত্র।

প্রবীণ সমাজসৈনিক অণ্ণা হজারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার তাঁকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের একটি হাসপাতালে। প্রকাশিত খবরে দাবি, ৮৯ বছরের অণ্ণার কিডনিতে সংক্রমণ ও জলশূন্যতা দেখা দিয়েছে।

সূত্রের খবর, মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অণ্ণা। সেখানেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর পরেই সোমবার তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের তরফ থেকে অণ্ণার শারীরিক অবস্ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। প্রসঙ্গত, ইউপিএ সরকারের আমলে ২০১১ সালের অণ্ণার দুর্নীতি বিরোধী আন্দোলন ঘিরে দেশব্যাপী ঝড়় উঠেছিল । দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকর করার দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাঁর অনশন তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল বলে অনেকেই মনে করেন।

Anna Hazare Hospitalized

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy