পর্যটকদের যাতায়াত আরও নিরাপদ, স্বচ্ছ ও সহজ করে তুলতে মেঘালয়ে চালু হতে চলেছে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি বুকিং পরিষেবা। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে তৈরি হওয়া এই প্ল্যাটফর্মে প্রথম পর্যায়ে প্রায় ২০০ জন ট্যাক্সি অপারেটরকে অন্তর্ভুক্ত করা হবে ও প্রাথমিক ভাবে দূরপাল্লার পরিষেবার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমেপর্যটকদের সঙ্গে সরাসরি নিবন্ধিত ট্যুরিস্ট ট্যাক্সি অপারেটর, হোটেল-রিসর্ট এবং ট্যুর অপারেটরদের যোগাযোগ তৈরি হবে। ভবিষ্যতে পর্যটনকেন্দ্রিক দুই-চাকার গাড়িকেও এই প্ল্যাটফর্মের আওতায় আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।