E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আমেরিকা এড়াচ্ছেন ভারতীয় ছাত্ররা

বলা হচ্ছে, এই ‘ফল সিজ়ন’-এ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের নাম দাখিল ১৭% কমেছে। বিদেশি ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ ভারত থেকেই যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৮:১৫

—প্রতীকী চিত্র।

হাতে বিকল্প থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমেরিকাকে এড়িয়েই যাচ্ছেন অধিকাংশ বিদেশি পড়ুয়া। তাঁরা ভয় পাচ্ছেন আমেরিকা যেতে। এতে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিরই ক্ষতি হচ্ছে। আজ বিদেশি ছাত্রদের সংখ্যা ও বিদেশে আমেরিকান ছাত্রদের পড়াশোনার পরিসংখ্যান নিয়ে বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোর-২০২৫’-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, এই ‘ফল সিজ়ন’-এ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের নাম দাখিল ১৭% কমেছে। বিদেশি ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ ভারত থেকেই যায়। প্রেসিডেন্টের কুর্সিতে বসে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নীতি বদলেছেন। আমেরিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর হয়েছেন। আজ প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোভিডের সময়েও এমন হয়নি। কিন্তু এখন অন্য দেশের তুলনায় ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়ার সংখ্যা বেশি কমছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
India-US Relationship India-US higher studies Indian students

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy