E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

উত্তরাখণ্ডে দলিত প্রার্থী বিজেপির

আগামী বছর উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের আগে দলিত বিতর্ক ধামাচাপা দিতে বিজেপি উত্তরাখণ্ড থেকে দলিত নেতা দিনেশ আর্যকে রাজ্যসভায় প্রার্থী করল। দিনেশ হলদোয়ানিরই নেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৭:৫৫

—প্রতীকী চিত্র।

বিজেপিশাসিত উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের জনসভার মাঠে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শুদ্ধিকরণ করেছিল। কংগ্রেস অভিযোগ তুলেছিল, খড়্গে দলিত বলেই এই শুদ্ধিকরণ করা হয়েছে। বিজেপি তাতে মদত দিয়েছে। কোনও সরকারি পদক্ষেপ করেনি। আগামী বছর উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এই দলিত বিতর্ক ধামাচাপা দিতে বিজেপি উত্তরাখণ্ড থেকে দলিত নেতা দিনেশ আর্যকে রাজ্যসভায় প্রার্থী করল। দিনেশ হলদোয়ানিরই নেতা। বিজেপির অবশ্য দাবি, হলদোয়ানি-বিতর্কের জন্য নয়। দলিত সমাজের প্রতি বিজেপির দায়বদ্ধতা থেকেই বিজেপি তাঁকে প্রার্থী করেছে। এই সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর প্রভাব বৃদ্ধির প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে। কারণ আর্য ধামীর ঘনিষ্ঠ নেতা।

উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলেও বিজেপি রবিবারও উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেনি। উত্তরপ্রদেশের দশটি আসনের মধ্যে সাতটিতে বিজেপির জয় নিশ্চিত। সমাজবাদী পার্টির দু’টি আসনে জয় নিশ্চিত। অখিলেশ যাদব দুই আসনের প্রার্থী ঘোষণা করে দিয়ে তাঁরা মনোনয়নও জমা দিয়েছেন। তৃতীয় আসনে প্রার্থী দেবেন বলে অখিলেশ বিজেপি তথা এনডিএ-র ঘর ভাঙানোর চেষ্টা করছেন। বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠকের মন্তব্য, “আমাদের প্রার্থী ঘোষণার সঙ্গে জয়ও নিশ্চিত হয়ে যাবে। সমাজবাদী পার্টি নিজের ঘর সামলাক।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP UP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy