Advertisement
E-Paper

প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত করার ছক! রাজস্থানে ভারত-পাক সীমান্তে রেললাইনে বিস্ফোরণ, জঙ্গিযোগ? খতিয়ে দেখতে তদন্ত

মঙ্গলবার রাত ২টোর সময় রেল সুরক্ষা বাহিনীর একটি দল ঘটনাস্থলের আশপাশ তল্লাশি চালায়। আর কোনও বিস্ফোরক পুঁতে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:১৭
ক্ষতিগ্রস্ত সেই রেললাইন। ছবি: সংগৃহীত।

ক্ষতিগ্রস্ত সেই রেললাইন। ছবি: সংগৃহীত।

রাজস্থানে ভারত-পাক সীমান্তে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে শ্রীগঙ্গানগর জেলায় অনুপগড় এবং সুরতগড়ের মাঝে রেললাইনে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর পরই ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিস্ফোরণের আওয়াজ ২০০ মিটার দূর পর্যন্ত শোনা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের নীচে গর্তের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় সন্ত্রাসদমন শাখা, সিআইডি, ডগ স্কোয়াড এবং রেল নিরাপত্তা বাহিনী। রেল সূত্রে খবর, বিস্ফোরণের ৪৫ মিনিট আগেই একটি প্যাসেঞ্জার ট্রেন ওই লাইন দিয়ে গিয়েছিল।

মঙ্গলবার রাত ২টোর সময় রেল সুরক্ষা বাহিনীর একটি দল ঘটনাস্থলের আশপাশ তল্লাশি চালায়। আর কোনও বিস্ফোরক পুঁতে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হয়। শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, রেলের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল এবং বিস্ফোরকের নুমনা পরীক্ষা করে দেখেছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয় বলেই দাবি।

এই ঘটনার সঙ্গে কয়েক দিন আগে উদ্ধার হওয়া সাড়ে ৭ কেজি আরডিএক্সের সঙ্গে কোনও যোগসূত্র নেই বলেই দাবি করেছেন পুলিশ সুপার। তবে সন্দেহ করা হচ্ছে, বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল। প্যাসেঞ্জার ট্রেনকে লাইচ্যুত করানোর পরিকল্পনা ছিল। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে রেল সুরাক্ষা বাহিনী এবং সন্ত্রাসদমন শাখা।

Rajasthan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy