Advertisement
E-Paper

বুলন্দশহর পুলিশ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। কালুয়া নামে এক স্থানীয় বাসিন্দাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১৫:০০
নিহত ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। —ফাইল চিত্র।

নিহত ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। —ফাইল চিত্র।

বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। কালুয়া নামে এক স্থানীয় বাসিন্দাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল পুলিশ। প্রথম গ্রেফতার হয় ভারতীয় সেনায় কর্মরত জিতেন্দ্র মালিক। ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২৮ ডিসেম্বর প্রশান্ত নট্ট নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। তারপর গ্রেফতার হল এই কালুয়া। ইনস্পেক্টর খুনের ঘটনায় আর যে দু’জন মূল অভিযুক্ত, সেই বজরঙ্গ দলের সদস্য যোগেশ রাজ এবং স্থানীয় বাসিন্দা জনির খোঁজ করছে পুলিশ।

চলতি মাসের ৩ তারিখে বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে গরুর মাংস পড়ে থাকতে দেখা গিয়েছে বলে গুজব রটে যায়। ওই দিন গো-হত্যার প্রতিবাদে সকাল ১১টা নাগাদ ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ট্র্যাক্টর-ট্রলি ভরে ওই মাংস নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন এলাকার শ’চারেক মানুষ। সেই বিক্ষোভ সামলাতে গিয়েই খুন হতে হয় ইনস্পেক্টর সুবোধকুমার সিংহকে।

আরও পড়ুন: বর্ষশুরুর সকালেই এন্টালিতে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

ধৃত কালুয়াকে জেরা করে পুলিশ জেনেছে, ঘটনার দিন প্রথমে ছোড়া পাথর ইনস্পেক্টরের মাথায় এসে লাগে। তাঁকে লাঠিপেটা করা হয়। তারপর কুড়ুল নিয়ে এসে কালুয়া ইনস্পেক্টরকে আঘাত করতে থাকে। তাঁর হাতের একাধিক আঙুলে চোট লাগে। মাথাতেও আঘাত লাগে। সে সময় ইনস্পেক্টরের আশেপাশেই ছিল বাকি অভিযুক্তেরাও। তার মধ্যে প্রশান্ত নট্ট ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার বার করে নিয়ে তাঁর উপরে গুলি চালায়।

আরও পড়ুন: ২ মাসের পরিত্যক্ত শিশুকে বুকে টেনে নিলেন মহিলা কনস্টেবল

Bulandshahr Police murder বুলন্দশহর Subodh Kumar Singh সুবোধ কুমার সিংহ

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy