Advertisement
E-Paper

দশম শ্রেণিতে দু’দফায় পরীক্ষা কি আগামী বছর থেকেই? খসড়া নিয়ে মত জানতে চাইল সিবিএসই

সংস্থার তরফে এক বিবৃতি বলছে, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এ সংক্রান্ত নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬
বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই।

বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। —ফাইল চিত্র।

‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। সংস্থার তরফে এক বিবৃতি বলছে, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এ সংক্রান্ত নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত চেয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ। সংস্থার ওয়েবসাইটে আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে মতামত জানানো যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খসড়া অনুসারে, প্রথম দফার পরীক্ষার সূচি ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে। দ্বিতীয় দফায় ৫থেকে ২০ মে-র মধ্যে।

সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের ভাল ফলের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই পদ্ধতি পরিবর্তন। প্রসঙ্গত, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী স্কুল থেকে পিএইচডি স্তরের পঠন-পাঠন এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। এর একটি অংশ হিসাবে চালু করা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক।

CBSE National Education Policy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy