E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বানচাল ভাট্টি নেটওয়ার্কের ছক

শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে এ দেশে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ০৮:৫০
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

স্বাধীনতা দিবসের সময়ে দেশ জুড়ে বড়সড় হামলার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। কিন্তু সময় মতো আইএসআই-মদতপুষ্ট শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই নাশকতা এড়ানো গিয়েছে বলে আজ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ জানান, গত ১২ অগস্ট দেশের ১৪টি রাজ্যে চালানো অভিযানে দু’শোর কাছাকাছি সন্দেহভাজন জঙ্গি ও প্রচুর বিস্ফোরক, গ্রেনেড, পেট্রল বোমা উদ্ধার হয়।

শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে এ দেশে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র জানাচ্ছে, আইএসআই-নিয়ন্ত্রিত ওই জঙ্গি চক্রের বিরুদ্ধে গ্রেনেড, আইইডি ও পেট্রল বোমা হামলা, অশান্তির লক্ষ্যে ধর্মস্থানে পরিকল্পিত হামলা চালানো ছাড়াও বেছে বেছে হত্যার অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের মতে, এ বারও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করেছিল ভাট্টিরা। আজ শাহ জানান, ১২ অগস্টের অভিযানে ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ দেওয়া গ্রেনেড ও সিসি ক্যামেরা উদ্ধার হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Amit Shah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy