Advertisement
E-Paper

ব্রিক্‌সে যোগ দিতে সেপ্টেম্বরেই ভারতে আসতে পারেন শি জিনপিং! গলওয়ানে সেই সংঘাতের পর এই প্রথম সফর

২০১৯ সালে শেষ বার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট। তার পরের বছরেই লাদাখের গলওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে চিনা ফৌজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৫:১২
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। —ফাইল চিত্র।

আগামী সেপ্টেম্বর মাসে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডন্ট শি জিনপিং। ২০২৫ সালের অগস্টে সংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার ভারতে ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে আসছেন জিনপিং। সূত্রের খবর, ১২-১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিক্‌স সম্মেলনে যোগ দেবেন তিনি। তবে সেই সফর এখনও চূড়ান্ত নয়। দুই দেশের কূটনৈতিক মহলে কথাবার্তা চলছে। যদি জিনপিং আসেন, তবে এটি হবে গত সাত বছরে তাঁর প্রথম ভারত সফর।

২০১৯ সালে শেষ বার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট। তার পরের বছরেই লাদাখের গলওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে চিনা ফৌজ। রক্তক্ষয়ী ওই সংগ্রামে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছিলেন। চিন সরকারি ভাবে চার জনের মৃত্যুর কথা স্বীকার করে। যদিও বিভিন্ন সূত্রে দাবি, গলওয়ানে চিনের অন্তত ৩৮ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। ওই সংঘর্ষের পর থেকেই ভারত এবং চিনের পারস্পরিক সম্পর্কের দ্রুত অবনতি হয়। ‘অপারেশন সিঁদুর’ এবং তৎপরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষে চিন প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল।

তবে চিনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রাশিয়ার তেল কেনার কারণে আমেরিকা ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করলে দিল্লি-বেজিং ঘনিষ্ঠতা বাড়ে। সেই প্রেক্ষিতে গত বছর মোদীর চিন সফরও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এ বছর ব্রিক্‌স সম্মেলনের আয়োজক দেশ ভারত। সূত্রের খবর, সেখানে যোগ দেওয়ার জন্য ভারতের আমন্ত্রণ জিনপিং গ্রহণ করেছেন। ওই সময়ে ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। ভারত, চিন, রাশিয়া ছাড়াও ব্রিক্‌সের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ব্রাজ়িল, মিশর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

Xi Jinping's India Visit China BRICS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy