Advertisement
E-Paper

আইসিএসই এবং আইএসসি-র বাকি পরীক্ষাগুলি জুলাইয়ে, ঘোষণা সিআইএসসিইর

নোভেল করোনার প্রকোপ সামাল দিতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তার জেরে মাঝপথে বোর্ডের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২০ ১৫:৪৩
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

আসন্ন জুলাই মাসেই আইসিএসই এবং আইএসসি-র বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে। শুক্রবার নয়া দিন ক্ষণ ঘোষণা করে এমনটাই জানালেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) কর্তৃপক্ষ।

সিআইএসসিই-র তরফে এ দিন বলা হয়, আগামী ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে আইসিএসই ২০২০-র দশম শ্রেণির পরীক্ষা নিয়ে যাওয়া হবে। আইএসসি দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে ১ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে।

নোভেল করোনার প্রকোপ সামাল দিতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তার জেরে মাঝপথে বোর্ডের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: রাজ্যকে ১ হাজার কোটি টাকার সাহায্য, প্রতিশ্রুতি মোদীর​

আরও পড়ুন: অর্থনীতি চাঙ্গা করতে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক​

যে যে পরীক্ষাগুলি বাকি রয়েছে, লকডাউন মিটলে তা নেওয়া হবে বলে এর আগে সিআইএসসিই-র তরফে জানানো হয়েছিল। চতুর্থ দফায় লকডাউন চলাকালীনই এ দিন পরীক্ষার নয়া দিন ক্ষণ ঘোষণা করল তারা। www.cisce.org ওয়েবসাইটে পরীক্ষার রুটিন পাওয়া যাবে।

Board Exams ICSE ISC CISCE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy