Advertisement
E-Paper

সহপাঠীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে মারধর, ভিডিয়ো ছড়ানো হয় সমাজমাধ্যমে, ধানবাদের স্কুল হস্টেলে অভিযুক্ত ছয় পড়ুয়া

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, টাকার লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল ওই পড়ুয়ার সঙ্গে। অভিযোগ, ওই ছাত্রকে উপযুক্ত ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করে ছয় সহপাঠী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৬:২৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দশম শ্রেণির এক ছাত্রকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে মারধর করে ভিডিয়ো ছড়ানো হল সমাজমাধ্যমে। অভিযোগ উঠল ঝাড়খণ্ডের ধানবাদের এক স্কুল হস্টেলে ওই ছাত্রের ছয় সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, টাকার লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল ওই পড়ুয়ার সঙ্গে। অভিযোগ, ওই ছাত্রকে উপযুক্ত ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করে ছয় সহপাঠী। তারা সকলেই হস্টেলে থাকে। আক্রান্ত ছাত্রের অভিযোগ, সহপাঠীরা ঘরে ঢুকে প্রথমে মারধর করে। তার পর জোর করে পোশাক খোলায়। হাত-পা বাঁধে। তার পর মারধর করে বেল্ট দিয়ে।

পুলিশের কাছে আক্রান্ত ছাত্র জানিয়েছে, তাকে মারধরের ঘটনার ভিডিয়ো এবং ছবি তুলে রাখে সহপাঠীরা। সেগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। শুধু তা-ই নয়, ছাত্রটিকে শাসানো হয়, কাউকে অভিযোগ জানালে পরিণতি আরও খারাপ হবে। ফলে ভয়ে কাউকে কিছু জানাতে সাহস পায়নি ছাত্রটি। বেশ কিছু দিন চুপ ছিল সে। কিন্তু শেষে ঘটনাটি পরিবারকে জানায় ছাত্রটি। ১৪ জুলাই বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই ছয় সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরিবারের দাবি, ছাত্রটি মানসিক ভাবে বিধ্বস্ত। একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হস্টেল এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

Dhanbad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy