Advertisement
E-Paper

স্বামীর দেহ ঝুলছে গাছে, পরনে মহিলার পোশাক, এক কিমি দূরে অর্ধনগ্ন অবস্থায় মিলল স্ত্রীর দেহ! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি বিজনৌরের জালালপুর কাজী গ্রামের কাছে একটি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু তার পর থেকে তাঁরা আর বাড়ি ফেরেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন এক দলিত দম্পতি। ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর এক কিলোমিটারের ব্যবধানে স্বামী এবং স্ত্রীর দেহ মিলল। স্বামীকে গাছে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। আত্মহত্যা না কি খুন, দম্পতির মৃত্যুতে রহস্য বাড়ছে।

সেই রহস্যকে আরও বাড়িয়েছে স্বামীর পরনে থাকা স্ত্রীর পোশাক এবং মহিলার অর্ধনগ্ন দেহ। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি সোমবার সকালে জালালপুর কাজী গ্রামের কাছে একটি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু তার পর থেকে তাঁরা আর বাড়ি ফেরেননি। পরিবারের বাকি সদস্যেরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আশপাশে খোঁজখবরও করেন। কিন্তু হদিস মেলেনি। শেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

মঙ্গলবার সকালে পুলিশ জালালপুর কাজী গ্রামের ওই এলাকায় তল্লাশি শুরু করে। প্রথমে গঙ্গার ধারে একটি গাছের সঙ্গে দুপাট্টা দিয়ে বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। এর প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামীর দেহ পাওয়া যায়। তাঁর পরনে ছিল স্ত্রীর সালোয়ার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy