E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিব্বলের আস্থা ফেরাতে চায় কোর্ট

সিব্বল বলেন, ‘‘ব্যক্তিগত সন্তুষ্টির বিষয় নয়। আমরা আইনজীবী। আমরা খুশি বা দুঃখের কথা বলছি না। আমাদের মানুষের জন্য লড়তে হবে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৮:২২
কপিল সিব্বল।

কপিল সিব্বল। — ফাইল চিত্র।

ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে তিনি ক্লান্ত বলে মন্তব্য করেছিলেন প্রবীণ আইনজীবী ও রাজ্যসভা সাংসদ কপিল সিব্বল। বলেছিলেন, ‘‘আমি ভাবি সুপ্রিম কোর্টে গিয়ে আর কোনও লাভ নেই।’’ রবিবারের বিশেষ শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা বললেন, ‘‘আমরা এই প্রতিষ্ঠানের উপরে সিব্বলের বিশ্বাস ফেরাতে এসেছি। তাঁর আস্থা নিঃসন্দেহে আমাদের অস্ত্রাগারের অন্যতম অস্ত্র।’’

গত কাল সুপ্রিম কোর্টে মামলা করা সম্পর্কে ওই মন্তব্য করার সময়ে অবশ্য সিব্বল স্পষ্ট করে দেন এটা তাঁর ব্যক্তিগত মত। তবে কি প্রধান বিচারপতির কাজকর্মে তিনি খুশি নন? সিব্বল জবাবে বলেন, ‘‘ব্যক্তিগত সন্তুষ্টির বিষয় নয়। আমরা আইনজীবী। আমরা খুশি বা দুঃখের কথা বলছি না। আমাদের মানুষের জন্য লড়তে হবে।’’ গত কাল দিল্লিতে সিজেপি-র বিক্ষোভ দমনের জন্য গণহারে নেতা-কর্মী-আইনজীবীদের আটক করা ও গোটা শহরকে ব্যারিকেডে মুড়ে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিব্বল। কেউ ট্রেন বা বিমানে দিল্লি এসে বিক্ষোভে যোগ দিতে চাইলে তাঁকে কোন আইনে গ্রেফতার করা হচ্ছে তাও মোদী সরকারের কাছে জানতে চান সিব্বল।

গত কালের ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার জন্যই রবিবার সুপ্রিম কোর্টে বসেছিল বিশেষ বেঞ্চ। সেখানেই বিচারপতিরা সিব্বলের আস্থা ফেরানোর কথা বলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kapil Sibal Supreme Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy