Advertisement
E-Paper

সহকর্মীদের গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান! অসমের নওগাঁওয়ে নিহত দুই, আহত এক, হামলার কারণ ঘিরে ধোঁয়াশা

শিবিরের মধ্যে গুলিচালনার ঘটনায় হুলস্থুল পড়ে যায়। অভিযুক্ত জওয়ান কেন সহকর্মীদের গুলি করলেন, সেই কারণ স্পষ্ট নয়। জানা গিয়েছে, হামলাকারী জওয়ান অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ১৩:২৭
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

অসমের নওগাঁওয়ে সহকর্মীদের গুলি করে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার সকালে কাটিমারিতে আধাসেনার ৩৪ ব্যাটেলিয়নের ছাউনির ঘটনা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই জওয়ানের নাম বলানি প্রেমাম্বরম। তিনি অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৭টায় তিনি শিবিরের মূল প্রবেশদ্বারে ডিউটি করছিলেন। সেই সময় আচমকাই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হন হেড কনস্টেবল বিষ্ণুপ্রসাদ বঘেল, এসআই রামনাওয়াল সিংহ যাদব এবং এএসআই গোবিন্দ শ্রীপুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় হেড কনস্টেবল এবং এসআইয়ের। গুরুতর আহত হন এএসআই গোবিন্দ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হেড কনস্টেবল বিষ্ণুপ্রসাদকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান বলানি। তিনি লুটিয়ে পড়েন। নিজের দায়িত্ব বুঝে নিতে সবেমাত্র শিবিরে এসেছিলেন এসআই রামনাওয়াল। তাঁকেও গুলি করেন বলানি। দু’জনেরই মৃত্যু হয়। গুলির আওয়াজ শুনে এএসআই গোবিন্দ ছুটে আসতেই তাঁর উপরেও হামলা চালান বলানি। তার পর বি/১৭১ ব্যাটেলিয়নের ব্যারাকে গিয়ে নিজেকেও গুলি করেন। বলানিরও মৃত্যু হয়।

শিবিরের মধ্যে গুলিচালনার ঘটনায় হুলস্থুল পড়ে যায়। অভিযুক্ত জওয়ান কেন সহকর্মীদের গুলি করলেন, সেই কারণ স্পষ্ট নয়। জানা গিয়েছে, হামলাকারী জওয়ান অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

Assam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy