Advertisement
E-Paper

সংস্কৃতি মুম্বইয়ে

সম্প্রতি মুম্বই শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে গেলেন জয়পুর-সেনিয়া ঘরানার সেতারশিল্পী কলকাতার সপ্তর্ষি হাজরা। তিনি শিল্পী নিতাই বসুর শিষ্য। যিনি আবার সেতার শিখেছিলেন ওস্তাদ মুস্তাক আলি খানের কাছে। এই ঘরানার বৈশিষ্ট্য হল এই যে, অন্য সেতারে ১৯-২০ পর্দা থাকলেও এই সেতার ১৭ পর্দার। এ ছাড়া, এই ঘরানার বাদনশৈলীতে বীণার অনেক আঙ্গিক খুঁজে পাওয়া যায়।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:০৩

সম্প্রতি মুম্বই শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে গেলেন জয়পুর-সেনিয়া ঘরানার সেতারশিল্পী কলকাতার সপ্তর্ষি হাজরা। তিনি শিল্পী নিতাই বসুর শিষ্য। যিনি আবার সেতার শিখেছিলেন ওস্তাদ মুস্তাক আলি খানের কাছে। এই ঘরানার বৈশিষ্ট্য হল এই যে, অন্য সেতারে ১৯-২০ পর্দা থাকলেও এই সেতার ১৭ পর্দার। এ ছাড়া, এই ঘরানার বাদনশৈলীতে বীণার অনেক আঙ্গিক খুঁজে পাওয়া যায়। আসলে ওস্তাদজির পূর্বসূরিরা ছিলেন মূলত বীণাবাদক। পরে তাঁরা যখন সেতার বাজাতে শুরু করলেন, বীণার অনেক আঙ্গিক তাঁদের সেতার-শৈলীর মধ্যে চলে আসে। সেই কারণে এই ঘরানার বাদনশৈলী স্বতন্ত্র। অনুষ্ঠানে সপ্তর্ষিকে তবলায় সঙ্গত করেন ভূষণ পারসুরে।

Mumbai Cultural program jaipur rajastan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy