Advertisement
E-Paper

নিশিকান্তের বিরুদ্ধে সমাজমাধ্যমে করা মন্তব্য প্রত্যাহারে রাজি মহুয়া এবং প্রাক্তন অর্থসচিব, জানালেন আদালতে

মঙ্গলবার মহুয়ার আইনজীবী দিল্লি হাই কোর্টে জানান, তাঁর মক্কেল সমাজমাধ্যম (এক্স)-এ নিশিকান্তের বিরুদ্ধে করা ‘ফেক ডিগ্রি কিসম কে আদমি’ (নকল ডিগ্রিধারী মানুষ) সম্পর্কিত পোস্টটি মুছে ফেলবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৭:০৬
Delhi High Court records Mahua Moitra’s statement to delete tweet against Nishikant Dubey, Subhash Chandra Garg to seek removal of podcast remark

(বাঁদিক থেকে) নিশিকান্ত দুবে, মহুয়া মৈত্র এবং সুভাষচন্দ্র গর্গ। —ফাইল চিত্র।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দায়ের করা মানহানি মামলায় কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব সুভাষচন্দ্র গর্গের বয়ান নথিভুক্ত করল দিল্লি হাই কোর্ট। শুনানির সময় আদালত উভয় পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি (আন্ডারটেকিং) রেকর্ড করেছে এবং উভয়কেই বয়ান নথিভুক্ত করার পরে আনুষ্ঠানিক সমন জারি করা হয়। এর পরে নিশিকান্তের আবেদনের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

মঙ্গলবার শুনানিপর্বে মহুয়ার আইনজীবী আদালতকে জানান যে, তাঁর মক্কেল সমাজমাধ্যম (এক্স)-এ নিশিকান্তের বিরুদ্ধে করা ‘ফেক ডিগ্রি কিসম কে আদমি’ (নকল ডিগ্রিধারী মানুষ) সম্পর্কিত পোস্টটি মুছে ফেলবেন। তবে তাঁর আইনজীবী স্পষ্ট করেন যে, এই সংঘাত রাজনৈতিক এবং নিশিকান্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে মহুয়ার। অন্য দিকে, গর্গের আইনজীবী আদালতকে জানান যে, একটি পডকাস্টে নিশিকান্তকে ‘ব্ল্যাকমেলিং কিসম কে আদমি’ বলার যে অংশটি রয়েছে, তা সরানোর জন্য সংশ্লিষ্ট পডকাস্টারকে অনুরোধ জানাবেন তিনি।

দিল্লি বিচারপতি তুষার রাও গেডেলা ওই ধরনের শব্দ প্রয়োগে আপত্তি জানান এবং একে ‘অপমানজনক’ বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘‘কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন কুরুচিকর ও অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ ও নীতিবহির্ভূত।’’ প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্তের অভিযোগের ভিত্তিতেই ২০২৩ সালে সংসদের এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দনির থেকে উপহার এবং অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্ত করেছিল। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় সে সময় তাঁর সাংসদপদও খারিজ করেছিল।

Mahua Moitra Nishikant Dubey Controversial facebook post defamation case Delhi High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy